শিশির খাঁন,সদরপুর(ফরিদপুর) প্রতিনিধিঃ
ফরিদপুরের সদরপুর উপজেলার কৃষ্ণপুর ইউনিয়নের শৌলডুবি এলাকার এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। আজ সোমবার সকাল অনুমানিক ১০ টার দিকে আকমত মোল্লা(৬৮) মল্লিকবাড়িঘাট নামক স্থানে রাস্তা পার হতে গেলে কৃষ্ণপুর থেকে দ্রুত গতিতে একটি মোটরসাইকেল এসে তাকে ধাক্কা দেয়, ফলে ঘটনাস্থলে সে গুরুতর আহত হয় এবং অজ্ঞান হয়ে যায়। আহত আকমত মোল্লাকে ফরিদপুর মেডিকেল কলেজ হসপিটালের নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে বলে ঘোষণা দেন।
নিহত আকমত মোল্যা কৃষ্ণপুর ইউনিয়নের মধ্যশৌলডুবী গ্রামের মৃত আপতার উদ্দিন মোল্যার পুত্র। সে তার বাড়ি থেকে ফসলি জমিতে সবজি উত্তোলন এর জন্য রাস্তা পার হওয়ার সময় এ দুরঘটনার শিকার হয়।
এ ঘটনার মোটরবাইক চালক তার বাইক ঘটনাস্থলে রেখে সে জায়গা থেকে পালিয়ে যায়। এ ব্যাপারে সদরপুর থানার অফিসার ইনচার্জ সুব্রত গোলদার জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ গিয়েছে। মোটরবাইকটি ঘটনাস্থল থেকে জব্দ করা হয়েছে, আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
Leave a Reply