মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৮:২০ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
মৌলভীবাজার, কুলাউড়ায় আন্ত:জেলা ডাকাত দলের ৩ সদস্য গ্রেপ্তার!

মৌলভীবাজার, কুলাউড়ায় আন্ত:জেলা ডাকাত দলের ৩ সদস্য গ্রেপ্তার!


জাহিদুল ইসলাম ফেরদাউস – কুলাউড়া প্রতিনিধি:


মৌলভীবাজার, কুলাউড়া থানা পুলিশের এক বিশেষ অভিযানে আন্তঃজেলা ডাকাত দলের ৩ সদস্য গ্রেপ্তার করা হয়েছে। রবিবার (১৮ জুলাই) রাতে কুলাউড়াসহ বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করে পুলিশ। 
গ্রেপ্তারকৃতরা হলেন কুলাউড়া উপজেলার হাজিপুরের দক্ষিণ পাবই গ্রামের মৃত আব্দুল কাদিরের ছেলে আব্দুল মজিদ ওরফে পিচ্চি মজিদ ওরফে শফিক মিয়া(৩৮), কমলগঞ্জ থানার শ্রীমতপুরের মৃত বশির মিয়ার ছেলে আব্দুস ছত্তার রাজু(২৯) ও হবিগঞ্জের মাধবপুর থানার ইটাখোলা মুড়াপাড়া গ্রামের মৃত সিদ্দিক মিয়ার ছেলে আল আমিন(২৫)। থানা সূত্রে জানা যায়, কুলাউড়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সাদেক কাউসার দস্তগীরের দিকনির্দেশনায় এবং থানার ওসি বিনয় ভূষণ রায় এর নেতৃত্বে ওসি (তদন্ত) মো. আমিনুল ইসলাম, এসআই অপু কুমার দাশ গুপ্তসহ সঙ্গীয় অফিসার ও ফোর্সের সহায়তায় রবিবার রাতে কুলাউড়াসহ বিভিন্ন জায়গায় অভিযান পরিচালনা করে আন্তঃজেলা ডাকাত দলের সক্রিয় সদস্যদের গ্রেপ্তার করা হয়েছে।
এ বিষয়ে কুলাউড়া থানার ওসি বিনয় ভূষণ রায় বলেন, আসামিদের বিরুদ্ধে থানায় একাধিক চুরি, ডাকাতি, ছিনতাই, দস্যুতা ও মাদক মামলা রয়েছে।
 গ্রেপ্তারকৃতদের সোমবার সকালে আদালতে সোপর্দ করা হয়েছে। মৌলভীবাজার পুলিশ সুপারের নির্দেশে থানা এলাকার চুরি, ডাকাতি রোধকল্পে থানা পুলিশের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন কুলাউড়া থানার ওসি বিনয় ভূষন রায়।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com