শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৪:২৫ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
ঠাকুরগাঁওয়ে ৩ সাংবাদিকদের নামে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন

ঠাকুরগাঁওয়ে ৩ সাংবাদিকদের নামে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন


জাকির হোসেন,ঠাকুরগাঁও প্রতিনিধি:

ডিজিটাল নিরাপত্তা আইন বাতিল, তথ্য প্রদানে বাধা ও হয়রানি বন্ধ এবং সাংবাদিক তানভীর হাসান তানু, আব্দুল লতিফ লিটু ও রহিম শুভ উপর মিথ্যা মামলা বাতিলের দাবিতে ঠাকুরগাঁওয়ে মানববন্ধন ও সমাবেশ করেছেন স্থানীয় সচেতন নাগরিক বৃন্দ ।
সোমবার (১৯ জুলাই) দুপুর ১২টায় ঠাকুরগাঁও সচেতন নাগরিকবৃন্দের আয়োজিত ঘণ্টাব্যাপী মানববন্ধন ও সমাবেশে সচেতন নাগরিক,বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন নিউজ পোর্টালের সাংবাদিকরা অংশ নেন।
এ সময় বক্তব্য রাখেন, বাংলাদেশ সাম্যবাদী আন্দোলনের জেলা সমন্বয়ক মাহাবুব আলম রুবেল, ঠাকুরগাঁও নিরাপদ সড়ক আন্দোলনের সভাপতি আবু মহিউদ্দীন, সাংবাদিক মজিবর রহমান খাঁন, তানভির হাসান তানু, আব্দুল লতিফ লিটু, আব্দুল করিম, জিয়াউর রহমান বকুল,পার্থ সারথভ দাস, ঠাকুরগাঁও ছাত্র ইউনিয়নের সভাপতি আবু বক্কর সিদ্দীক প্রমুখ।
এ সময় বক্তরা  বলেন, ঠাকুরগাঁও হাসপাতালের রোগীদের খাবারে অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে লেখায় সাংবাদিক তানভীর হাসান তানুসহ অন্যান্য সাংবাদিকদের নামে ডিজিটাল অ্যাক্টে মামলা অত্যন্ত ন্যক্কারজনক। হাসপাতালের রোগীর খাবার নিয়ে দুর্নীতির বিষয়টি প্রমাণিত হলেও সংশ্লিষ্ট ঠিকাদারের বিরুদ্ধে ব্যবস্থা না নিয়ে সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলা হয়েছে।
ডিজিটাল নিরাপত্তা আইন বাতিল এবং সাংবাদিকদের নামে মিথ্যা মামলা অবিলম্বে বাতিল করা হোক।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com