রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ১২:৪৩ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
দাফনের ৬ দিন পর অন্তঃসত্ত্বা গৃহবধূর মরদেহ উত্তোলন

দাফনের ৬ দিন পর অন্তঃসত্ত্বা গৃহবধূর মরদেহ উত্তোলন


নোয়াখালী প্রতিনিধি:


নোয়াখালীর চাটখিলে ফারজানা আক্তার লাবনী (২২) নামের অন্তঃসত্ত্বা এক গৃহবধূ দাফনের ৬দিন পর কবর থেকে মরদেহ উত্তোলন করা হয়েছে।

সোমবার (১৯ জুলাই) দুপুর ৩টার দিকে আদালতের নির্দেশে নোয়াখালী জেলা প্রশাসনের নির্বাহী ম্যজিস্ট্রেট আসাদুজ্জামান রনির উপস্থিতিতে চাটখিলের নোয়াখলা গ্রাম থেকে মরদেহ উত্তোলন করা হয়।    

পুলিশও স্থানীয় সূত্রে জানা যায়, গত (১৩ জুলাই) রাত আনুমানিক ১১টার দিকে ৮মাসের অন্তঃসত্ত্বা গৃহবধূ লাবনী ভাড়া বাসায় মারা যায়। সে তার স্বামী ফয়সাল হোসেনের চাকুরীর সুবাধে নোয়াখালী সদরে ভাড়া বাসায় বসবাস করত। গত ১৩ জুলাই লাবনী আত্মহত্যা করেছে বলে দাবী করে তার স্বামী। এতে সুধারাম থানা পুলিশ সুরতহাল রিপোর্ট তৈরী করে। পরে লাবনীর অভিভাবকের আগ্রহে ময়না তদন্ত ছাড়া চাটখিলের নোয়াখলাতে লাশ দাফন করা হয়। স্থানীয়রা বলছে, নিহতের শরীরে নানা ধরনের নির্যাতনের দাগ ও ক্ষত চিহেৃর ছবি ফেসবুকসহ নানা সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়লে তোলপাড় সৃষ্টি হয়। পরে আদালতের  আবেদন করা হলে  মরদেহ ময়না তদন্তের জন্যে নির্দেশ দেয় আদালত।

সুধারাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সাহেদ উদ্দিন জানান,প্রথমে নিহতের পরিবার ময়না তদন্ত ছাড়া মরদেহ দাফনের জন্য আবেদন করে। ঘটনার ৫দিন পর নিহতের পরিবার মরদেহ উত্তোলন করে ময়না তদন্ত করতে চাইলে আদালতের নির্দেশে মরদেহ উত্তোলন করে ময়নাতদন্তের জন্য আবদুল মালেক মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

নোয়াখালী জেলা প্রশাসনের নির্বাহী ম্যজিস্ট্রেট আসাদুজ্জামান রনির বলেন, আদালতের নির্দেশে মরদেহ উত্তোলন করে সুরতহাল রিপোর্ট করে হাসপাতলে পাঠানো হয়েছে। 

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com