সীতাকুণ্ড (চট্রগ্রাম) প্রতিনিধিঃ
চট্রগ্রামের সীতাকুণ্ডে বাড়বকুণ্ড এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে একটি প্রাইভেট কার খাদে পড়ে চালক নিহত হয়েছেন।নিহত চালকের নাম নুর মিয়া (৪০)। গতকাল (১৯ জুলাই) সোমবার সকাল ৮টার সময় উপজেলার বাড়বকুণ্ড ইউনিয়নের আনোয়ারা জুট মিলস এলাকায় এঘটনা ঘটে।কার চালক নুর মিয়া চট্টগ্রামের ডাবলমুরিং থানার ঈদগাঁ মোল্লা পাড়া এলাকার সোনা মিয়ার পুত্র। দুর্ঘটনার খবর পেয়ে সীতাকুণ্ড ফায়ার সার্ভিসের টিম ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করে।
এ বিষয়ে সীতাকুণ্ড ফায়ার সার্ভিস স্টেশনের অফিসার মোঃ সাইদুল ইসলাম বলেন, চট্টগ্রাম থেকে ঢাকামূখী একটি প্রাইভেট কার বাড়বকুণ্ড এলাকায় অতিক্রম করার সময় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে একটি খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলে চালক নিহত হয়। আমরা ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করে বার আউলিয়া হাইওয়ে থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানান তিনি।
Leave a Reply