সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ১২:৩০ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
সেনবাগে দলিল লেখকদের টানা কর্মবিরতি, এক মাস দলিল নিবন্ধন বন্ধ

সেনবাগে দলিল লেখকদের টানা কর্মবিরতি, এক মাস দলিল নিবন্ধন বন্ধ

নোয়াখালী প্রতিনিধি:


নোয়াখালীর সেনবাগ সাব-রেজিস্ট্রার তানিয়া তাহের দলিল সম্পাদনে অসদাচরণ,ঘুষ দাবি, দলিল লেখকদের সনদপত্র বাতিলের হুমকি প্রদানের প্রতিবাদে সেনবাগ দলিল লেখক সমিতি টানা কর্ম বিরতির পালন করছে। 

এ কারণে সেনবাগ সাব-রেজিস্ট্রার অফিসে দলিল সম্পাদন বন্ধ রয়েছে প্রায় এক মাস। গত ২০জুন থেকে টানা বিরতির কারণে সাব-রেজিস্ট্রারের কার্যালয়ে অচল অবস্থার সৃষ্টি হয়েছে। বন্ধ হয়ে গেছে জমির দলিল নিবন্ধন ও সম্পাদনের কাজ। এতে সাধারণ মানুষের দুর্ভোগের পাশাপাশি রাজস্ব হারাচ্ছে সরকার।

দলিল লেখক আলী হোসেন রতন বলেন, চলতি বছরের মার্চ মাসে নোয়াখালীর কবিরহাট উপজেলার সাব-রেজিস্ট্রার তানিয়া তাহের অতিরিক্ত দায়িত্ব হিসেবে সেনবাগে সপ্তাহে দু’দিন অফিস করেন। তিনি অফিস কার্যক্রম শুরুর পর থেকে দলিল সম্পাদনে অসদাচরণ, ঘুষ দাবির প্রতিবাদ করে দলিল লেখকরা, সাব-রেজিস্ট্রার লেখকদের সনদপত্র বাতিলের হুমকি প্রদান করে।

গত (২০জুন) রোববার সকাল সাড়ে ১১টায় সেনবাগে সাব-রেজিস্ট্রার অফিসের সংলগ্ন সমিতির অস্থায়ী কার্যলয়ে সেনবাগ দলিল লিখক সভাপতি এম তালেবুজ্জামানের সভাপতিত্বে প্রতিবাদ সভা অনুষ্টিত হয়। সভায় লেখকদের বিরুদ্ধে আনীত অভিযোগ প্রত্যাহার, অফিসের অনিয়ম বন্ধ করা, দাবী না মানা পর্যন্ত টানা কর্মবিরতি ঘোষণা দেয়া হয়। 

এসময় সমিতির সাধারণ সম্পাদক আইনুল হক বাহাদুর, সাবেক সভাপতি ইউসুপ মজুমদার, সহ-সভাপতি নোয়াব মিয়া ও সদস্য মো. আলী হোসেন রতন ও কাজী হুমায়ন সহ ভুক্তভোগী সমিতির সদস্য বৃন্দ বক্তব্য রাখেন।  

জানা যায়, কর্মবিরতির মধ্যে একজন দলিল নিবন্ধন ও সম্পাদনের জন্য এলে লেখকদের প্রতিবাদের মুখে উত্তপ্ত হয়ে উঠলে সাব-রেজিস্ট্রার পুলিশ কল করে। পুলিশের উপস্থিতিতে দলিল নিবন্ধন করার চেষ্টা করলেও সমিতির শক্ত অবস্থানের কারণে তা করতে ব্যর্থ হয় সাব-রেজিস্ট্রার ।   

দলিল লেখক সমিতির সভাপতি এম তালেবুজ্জামান বলেন, সেনবাগে প্রতিদিন  প্রায় শতাধিক দলিল রেজিস্ট্রি। কিন্তু আমাদের দাবি খুব স্পষ্ট, গুরুত্বপূর্ণ বিবেচনা করে জনদুর্ভোগ লাগবে দ্রুত পূর্ণ সাব-রেজিস্ট্রার নিয়োগ করা হোক। একই সঙ্গে লেখকদের বিরুদ্ধে আনীত অভিযোগের প্রত্যহার করতে হবে।   
এ বিষয়ে সাব-রেজিস্ট্রার তানিয়া তাহেরের বলেন,তিনি আজ সেনবাগে অফিস করতে চেয়েছেন। এ জন্য অফিসের সহকারি সমিতির নেতৃবৃন্দের সাথে কথা বল্লে তারা এই সাব-রেজিস্ট্রারের অধীনে দলিল সম্পাদন ও নিবন্ধ করবে না বলে জানায়। 

জেলা রেজিস্টার আবদুল খালেক জানান, সাব-রেজিস্ট্রার তানিয়া তাহের অফিস করার কথা থাকলেও লেখকরা এই সাব-রেজিস্ট্রার অধিনে কাজ করবেনা সেই জন্য আজ আর অফিস করেনি। লেখকদের অভিযোগের বিষয়টি আই জিআর মহোদয় অবগত আছেন তিনি সিন্ধান্ত নিবেন এ বিষয়ে।   

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com