পাইকগাছা(খুলনা) প্রতিনিধি।।
পাইকগাছায় পবিত্র ঈদ-উল আযহা উপলক্ষ্যে সোলাদানা ইউনিয়ন পরিষদে ১৩১৬ জন ভিজিএফ এর দুস্থ্য, হত দরিদ্র পরিবারের মাঝে (চাউল) বিতরণ করা হয়েছে। সোমবার দুপুরে বার বার নির্বাচিত চেয়ারম্যান এস,এম, এনামুল হক নিদ্দেশর্নায় ইউপি সদস্য ঠাকুর দাশ সরদার চাউল বিতরনের শুভ উদ্বোধন করেন। এসময় উপস্থিত ছিলেন উপজেলা ট্যাগ অফিসার দেবাশিষ দাশ, ইউপি সচিব আরিফ, ইউপি সদস্য মোঃ আজিজুর রহমান লাভলু, মোঃ আবুল কাশেম, মোঃ আবু সাইদ মোল্ল্যা, আব্দুস সবুর, মোঃ আবু বক্কার সিদ্দিক শিকারী, মোঃ আনিছুর রহমান, কল্যানী মন্ডল সহ অত্র এলাকার বিভিন্ন শ্রেণী পেশার মানুষ।
Leave a Reply