মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৯:৫৯ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
ঈদ উল আযহাকে সামনে রেখে ব্যস্ততা বেড়েছে শিবগঞ্জের কামারপল্লীতে

ঈদ উল আযহাকে সামনে রেখে ব্যস্ততা বেড়েছে শিবগঞ্জের কামারপল্লীতে


মিজানুর রহমান, শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধিঃ

মুসলমাদের বৃহত্তর ধর্মীয় উৎসব পবিত্র ঈদ উদ আযহা দোরগোড়ায়। আর মাত্র ১ দিন পরেই কোরবানীর ঈদ। ঈদ যতই সামনে আসছে ততই ভিড় বাড়ছে কামার পল্লীতে। সারা বছর তেমন কাজ না থাকলেও ঈদকে সামনে রেখে কয়েকগুন ব্যস্ততা বেড়েছে বগুড়ার শিবগঞ্জের কামার পল্লীতে। 
লাল আগুনের লোহার পিটুনিতে সরগরম হয়ে উঠেছে উপজেলার নাগর বন্দর, উথলী নারায়নপুর, আচলাই কামারপাড়া, সংসারদিঘী, নিমতলা কামার পাড়ার, কামার পল্লী/দোকান গুলো। লোহা ও হাতুরির টুংটাং শব্দ লেগেই আছে। কাক ডাকা ভোর থেকে গভীর রাত পর্যন্ত কাজ করে যাচ্ছেন তারা। যেন দম ফেলারও সুযোগ নেই। কুরবানি ঈদ উপলক্ষে ধারালো দা, বটি, চাপাতি ও ছুরি তৈরি ও রিপায়ারিং করছে হরদম। ক্রেতারাও ভীড় জমাচ্ছেন কামার পট্টিতে। বিক্রিও হচ্ছে চড়া দামে। কামার শিল্পীরা জানান, পশুর চামড়া ছাড়ানো ছুরি ১০০ থেকে ২০০, দা ২০০ থেকে ৩৫০ টাকা, বটি ২৫০ থেকে ৫০০, পশু জবাইয়ের ছুরি ৩০০ থেকে ১ হাজার টাকা, চাপাতি ৫০০ থেকে ৮০০ টাকায় বিক্রি হচ্ছে। তবে ক্রেতাদের অভিযোগ ঈদ উপলক্ষে দা, চাপাতি ও ছুরির দাম বেশি নেয়া হচ্ছে। কামারদের অভিযোগ কুরবানির ঈদ উপলক্ষে কয়লার দাম ও শ্রমিকদের দাম বেড়ে গেছে। 
কামারদের সঙ্গে কথা বলে জানা যায়, কুরবানির ঈদ উপলক্ষে তাদের বেচাকেনা দ্বিগুণ বেড়ে গেছে। তবে ঈদের দুদিন আগে থেকে রাত-দিন ২৪ ঘন্টা বেঁচাকেনা হবে বলে তারা জানান। কুরবানির ঈদ উপলক্ষে কয়লা ও শ্রমিকেদর মূল্য বেড়ে গেছে। দুই মাস আগেও প্রতি বস্তা কয়লার দাম ছিল ৪শত থেকে ৪৫০ টাকা। সেই কয়লার এখন ৮শ থেকে ৮৫০ টাকায় কিনতে হচ্ছে তাই তারা চাপাতি, ছুরি ও দায়ের দাম একটু বেশি নিচ্ছেন। 

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com