মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৯:৫৯ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
হাসপাতালে অক্সিজেন প্লান্ট না থাকায় বিপাকে আমতলীর করোনা আক্রান্ত রোগীরা!

হাসপাতালে অক্সিজেন প্লান্ট না থাকায় বিপাকে আমতলীর করোনা আক্রান্ত রোগীরা!


মোঃ হুমায়ুন কবির ,আমতলী (বরগুনা) প্রতিনিধিঃ

বরগুনার আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সেন্টাল অক্সিজেন প্লান্ট না থাকায় করোনাভাইরাসে আক্রান্ত রোগীদের হাইফ্লোতে অক্সিজেন সরবরাহ করা যাচ্ছে না। এতে জীবন নিয়ে শঙ্কায় থাকা রোগীরা দ্রæত হাসপাতালে সেন্টাল অক্সিজেন প্লান্ট নির্মাণের দাবী জানিয়েছেন।
উপজেলা স্বাস্থ্য প্রশাসকের কার্যালয় সূত্রে জানাগেছে, গত ৪ মাসে ওই উপজেলায় প্রায় ২ হাজার ৫০০ জন মরনঘাতি করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এদের মধ্যে আক্রান্ত অধিকাংশ রোগী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের করোনা ইউনিটে চিকিৎসা নিয়ে সুস্থ্য হয়েছেন। কিন্তু গত ১ মাস ধরে উপজেলায় করোনার আক্রান্ত রোগীর সংখ্যা বাড়তে থাকে। স্বাস্থ্য কমপ্লেক্সের ২০ শয্যার করোনা ইউনিটে ১৬ জন রোগী ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছেন। কিন্তু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সেন্টাল অক্সিজেন প্লান্ট না থাকায় সিলিন্ডারের অক্সিজেন ব্যবহার করতে হচ্ছে করোনা রোগীদের। এতে আক্রান্ত রোগীরা প্রয়োজনীয় অক্সিজেন পাচ্ছে না। হাইফ্লোতে অক্সিজেন সরবরাহ না হওয়ায় রোগীরা তাদের জীবন নিয়ে শঙ্কায় আছেন। দ্রæত হাসপাতালে সেন্টাল অক্সিজেন প্লান্ট নির্মাণের দাবী জানিয়েছেন ভূক্তভোগী রোগীরা। 
অপরদিকে গত ৫ মাস পূর্বে একটি বে-সরকারী কোম্পানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সেন্টাল অক্সিজেন প্লাণ্ট নির্মাণের আগ্রহ প্রকাশ করে। কিন্তু মন্ত্রনালয়ের অনুমতি না থাকায় ওই কোম্পানীটি প্লান্ট নির্মাণ করতে পারেনি। গত ৩ মাস পূর্বে উপজেলা স্বাস্থ্য প্রশাসক ডাঃ আবদুল মুনয়েম সাদ সেন্টাল প্লান্ট নির্মাণের অনুমতি চেয়ে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা মন্ত্রনালয়ে আবেদন করেন। এখনো ওই আবেদন মন্ত্রনালয়ে ঝুলে আছে। 
আজ (সোমবার) সরেজমিনে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে দেখা যায়, করোনা ইউনিটে ভর্তি রোগীরা সকলেই স্বাসকষ্ট লাগবে সিলিন্ডারের অক্সিজেন ব্যবহার করছেন। এতে প্রয়োজনীয় অক্সিজেন পাচ্ছে না বলে নাম প্রকাশে একাধিক রোগীরা জানায়। তারা আরো জানায়, সেন্টাল অক্সিজেন প্লান্ট হলে অতিমাত্রায় অক্সিজেন পাওয়া যেত তাহলে আমাদের এতো কষ্ট পেতে হতো না। তারা দ্রæত হাসপাতালে সেন্টাল অক্সিজেন প্লান্ট নির্মাণের দাবী জানান।
আমতলী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আবদুল মুনয়েম সাদ বলেন, সেন্টাল অক্সিজেন প্লান্ট নির্মাণ করা হলে রোগীদের উচ্চ মাত্রায় অক্সিজেন সরবরাহ করা যেত এবং রোগীদের শ^াসকষ্ট লাঘব হতো। একটি বে-সরকারী কোম্পানী সেন্টাল অক্সিজেন প্লান্ট নির্মাণের উদ্যোগ নিয়েছিল কিন্তু মন্ত্রনালয়ের অনুমতি না থাকায় নির্মাণ করতে পারেনি। 
তিনি আরো বলেন, সেন্টাল অক্সিজেন প্লান্ট নির্মাণের অনুমিত চেয়ে স্বাস্থ্য মন্ত্রনালয়ে আবেদন করেছি। অনুমতি পেলেই বেসরকারী কোম্পানীর সাথে যোগাযোগ করে নির্মাণের উদ্যোগ নেয়া হবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com