ইমতিয়াজ মাহমুদ ইমন – কক্সবাজার :
উখিয়ার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পের কলিমুল্লাহ ডাকাত দলের প্রধান করিম ডাকাত ওরফে কলিমুল্লাহ (৩২) র্যাব এর সাথে বন্দুকযুদ্ধে নিহত হয়েছে। আজ ভোররাতে কুতুপালংয়ের লম্বাশিয়া রোহিঙ্গা ক্যাম্পে এ ঘটনা ঘটে। র্যাব-১৫ এর উপ-অধিনায়ক তানভীর হাসান বিষয়টি নিশ্চিত করেছেন।তিনি জানান, ওই এলাকায় রোহিঙ্গা ডাকাত দলের অবস্থানের খবর পেয়ে অভিযানে যায় র্যাব। এ সময় র্যাবের উপস্থিতি টের পেয়ে ডাকাত দলের সদস্যরা র্যাব সদস্যদের লক্ষ করে গুলি করে। আত্মরক্ষার্থে র্যাবও পাল্টা গুলি চালায়। পরে ওই স্থান তল্লাশি করে দেশে তৈরি একটি লম্বা বন্দুক, একটি এলজিসহ, চার রাউন্ড গুলি ও কলিমুল্লার মরদেহ উদ্ধার করা হয়।
Leave a Reply