রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ১১:৫৩ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
রোহিঙ্গা ক্যাম্প থেকে বিপুল পরিমাণ চাল-ডাল ও তেল জব্দ

রোহিঙ্গা ক্যাম্প থেকে বিপুল পরিমাণ চাল-ডাল ও তেল জব্দ

ইমতিয়াজ মাহমুদ ইমন – কক্সবাজার :


উখিয়া কুতুপালং রোহিঙ্গা ক্যাম্প থেকে ৫০ কেজি ওজনের ৬৪ বস্তা চাউল, এক লিটার ওজনের ৪০টি করে ৩২ বস্তা সয়াবিন তেল, এবং ৪০ কেজি ওজনের ১ বস্তা ডাল জব্দ করেছে ১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন)। একটি মিনি ডাম্প ট্রাকসহ কুতুপালং রেজিস্টার্ড ক্যাম্পের ডি-৩ চেকপোস্টে এসব জব্দ করা হয়।এ সময় ওমর সিদ্দিক (১৮) নামের একজনকে আটক করা হয়েছে। তিনি ৫ নম্বর ক্যাম্পের ব্লক-এফ/১ এর মো. ইয়াসিনের ছেলে। গতকাল রোববার দুপুরে এ তথ্য নিশ্চিত করেছেন ১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়ানের (এপিবিএন) অধিনায়ক এসপি নাঈমুল হক।তিনি জানান, শনিবার দিবাগত রাতে কুতুপালং ক্যাম্পের ডি-৩ ব্লকের চেকপোস্টে এপিবিএন সদস্যরা একটি ডাম্পার গাড়ি থামাতে বলেন। গাড়ীর কাগজপত্র তল্লাশী করার জন্য থামাতে বললে চালক গাড়ি ফেলে পালিয়ে যায়। পরে গাড়িতে থাকা একজন সহকারীসহ বিপুল পরিমাণ উল্লেখিত চাউল, তেল এবং ডাল জব্দ করা হয়। আটক ব্যক্তি ও মালামালের বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।উপরোক্ত পণ্যগুলো রোহিঙ্গাদের ত্রাণ হিসেবে বিনামূল্যে বিতরণ করা হয়। কিন্তু রোহিঙ্গারা তাদের চাহিদা অনুপাতে বেশী হওয়ায় একটি অংশ রোহিঙ্গা নেতাদের মাধ্যমে বিক্রি করে থাকে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com