তানোর(রাজশাহী)প্রতিনিধি:
রাজশাহীর তানোর পৌর আওয়ামী যুবলীগের রাজনৈতিক অঙ্গনে আলোচনায় উঠে এসেছে বির্তকিত ব্যক্তিত্ব মিলন মৃধা। এক সময়ের দুধর্ষ ছাত্রদল ক্যাডার ও নাশকতা মামলার অন্যতম আসামি মিলন মৃধা। এখানো তার বাড়ির বৈঠক খানায় বেগম জিয়াউর রহমান, খালেদা জিয়া, তারেক জিয়া ও বিএনপির প্রয়াত নেতা ব্যারিস্টার আমিনুল হক ও শীষ মোহাম্মদের পোস্টার শোভা পাচ্ছে। স্থানীয়রা জানান, বিগত জাতীয় সংসদ ও উপজেলা নির্বাচনে তানোর পৌরসভার এক নম্বর ওয়ার্ডে আওয়ামী লীগের পোস্টার সাঁটাতে বাঁধা-পোস্টারে অগ্নিসংযোগ, নেতাকর্মীদের লাঞ্চিত, ভোটারদের ভয়ভীতি প্রদর্শন ও স্থানীয় সাংসদকে অনুপ্রবেশকারী আঙ্খায়িত করে অশ্লীল মন্তব্য আওয়ামী লীগের নেতাকর্মীদের হৃদয়ে রক্তক্ষরণ ঘটিয়েছে। অথচ এমন বির্তকিত ব্যক্তি পৌর যুবলীগের সভাপতি পদে আশার ইচ্ছে প্রকাশ করে প্রচারণা শুরু করেছে কাদের ইন্ধনে এসব কিসের আলামত। অবৈধ অর্থের মোহে একশ্রেণীর নেতা আদর্শ, নীতি-নৈতিকতা বিসর্জন দিয়ে এসব অনুপ্রবেশকারীদের আশ্রয়-প্রশ্রয় দিচ্ছে। তৃণমুলের অভিমত, আওয়ামী লীগের তৃণমূলে আদর্শিক নেতৃত্ব দিনে দিনে দখল করে নিচ্ছে এসব অনুপ্রবেশকারী। এসব বির্তকিত ব্যক্তিদের দলে ভিড়িয়ে আদর্শিক নেতৃত্বের কবর দিয়ে আওয়ামী লীগকে হাইব্রিড অনুপ্রবেশকারী নেতৃত্ব নির্ভর করা হচ্ছে। স্থানীয় সুত্র বলছে, একশ্রেণীর অনুপ্রবেশকারী কালো টাকা ওয়ালা যাদের রাজনৈতিক জীবনটাই পালাবদলের তারা অর্থ এবং পেশী শক্তির দাপটে ত্যাগী, আদর্শবান ও নিবেদিতপ্রাণ সংগঠকদের বাদ দিয়ে আওয়ামী লীগকে অনুপ্রবেশকারী নির্ভর দলে পরিণত করেছে বলে তৃণমুলের অভিমত। এসব বির্তকিত ব্যক্তিরা যদি আওয়ামী লীগের নেতৃত্ব দখল করে তবে সেই লজ্জা কার-? আওয়ামী লীগ কি তাহলে (ভুগি) জনবিচ্ছিন্ন দলে পরিনত হয়েছে তাদের নেতা ও কর্মী-সমর্থকদের সংকট তাই আওয়ামী বিরোধীদের দলে ভেড়াতে হবে। তাহলে মিলনের মতো বির্তকিত ও আওয়ামী বিরোধী ব্যক্তি যদি আওয়ামী লীগের নেতৃত্ব দখল করেন। তাহলে আর্দশিক ও নিবেদিতপ্রাণ নেতাকর্মীরা কোথায় কার কাছে যাবেন-? তৃণমুলের ভাষ্য, মিলন সভাপতির দায়িত্ব পেলে পৌর যুবলীগ হবে যুবদলের বি-টিম। তানোর পৌর স্বেচ্ছাসেবক দলের নেতা মাহাবুর মোল্লা বলেন, মিলন মৃধা বিএনপির নিবেদিতপ্রাণ কর্মী। তিনি কখানোই আওয়ামী লীগ ছিলেন না এখানো নাই, আসলে বিভিন্ন মামলা-মোর্কদ্দমা ও ঝুট ঝামেলা এড়াতে আওয়ামী লীগ সাজার অভিনয় করছে। এবিষয়ে জানতে চাইলে মিলন মৃধা সব অভিযোগ অস্বীকার করে বলেন, তার রাজনৈতিক প্রতিপক্ষরা তার জনপ্রিয়তায় ঈর্নান্তিত হয়ে তার বিরুদ্ধে অপপ্রচার করছে। তিনি বলেন, তিনি বঙ্গবন্ধুর আর্দশে অনুপ্রাণিত হয়ে আওয়ামী লীগের রাজনীতিতে সম্পৃক্ত হয়েছেন।
Leave a Reply