মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৯:৫২ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
তানোরে কোরবানি ঈদ ঘিরে ব্যস্ত কামারপল্লি!

তানোরে কোরবানি ঈদ ঘিরে ব্যস্ত কামারপল্লি!

 সোহানুল হক পারভেজ রাজশাহী ব্যুরো প্রধান  :

আসছে ঈদুল আজহা ঘিরে ব্যস্ততা বেড়ে গেছে কামারপল্লিতে। সকাল থেকে রাত পর্যন্ত টুটাং শব্দে মুখরিত রাজশাহীর তানোর উপজেলার কামারপল্লিগুলো। উপজেলার প্রত্যন্ত এলাকা থেকে অনেকেই দা, বঁটি, ছুরি ও কাটারি প্রস্তুত করতে ছুটছেন কামারপাড়ায়। পুরোনো দা-বঁটি আগুনে পুড়িয়ে হাতুড়ি দিয়ে পিটিয়ে তা আবার নতুনরূপে তৈরি করে দিচ্ছেন তাঁরা। অনেকে নতুন প্রস্তুত করা জিনিস কামারদের সঙ্গে দামাদামি করে কিনে নিয়ে যাচ্ছেন।
তানোর সদরের গোল্লাপাড়া বাজারের দা, বঁটি, ছুরি ও কাটারি তৈরি কারক উজ্জল কুমার বলেন, আর কয়েক দিন পর কোরবানির ঈদ। এই ঈদে গরু ও ছাগলের মাংস প্রস্তুত করার জন্য ধারালো দা, বঁটি, ছুরি, কাটারির দরকার হয়। এই সময়ে অনেকে পুরোনো জিনিস ধার দিতে নিয়ে আসেন। কেউবা আমার তৈরি বা প্রস্তুত করা নতুন জিনিস কিনে নিয়ে যান। তবে, বর্তমানে করোনার কারণে বেচাবিক্রি আগের চেয়ে কম। টিভির পর্দায় দেখছেন সরকার কর্মহীন মানুষের প্রনোদনা দিচ্ছেন। কিন্তু তাদের ভাগ্যে কোন প্রনোদনা জোটেনি। এতে তারা কষ্টে আছেন। তবে, পশুর হাট এখনো সেভাবে বসেনি। তাই অনেকেই এখনো পশু কিনতে পারেননি।
কামারপল্লিতে কাটারি ও ছুরি কিনতে মুনসুর মন্ডল বলেন, ‘প্রতিবছরের মতো এ বছরও গরু কোরবানি করব। তাই মাংস প্রস্তুত করার জন্য ধারালো অস্ত্রের প্রয়োজন। তবে, এবারে সব অস্ত্রের দাম একটু বেশি।’ বড় ছুরি ২৫০ থেকে ৩০০ টাকা। আর ছোট ছুরি ১৩০ থেকে ১৫০ টাকা ও কাটারি বড়ছোট ভিত্তিতে ৪০০ থেকে ৫০০ টাকা দরে বিক্রি করা হচ্ছে বলে জানান তিনি।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com