মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ১১:২৭ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
সিএনজি-অটোরিকশা মুখোমুখি সংঘর্ষে বাদাম বিক্রেতার মৃত্যু,আহত ৫

সিএনজি-অটোরিকশা মুখোমুখি সংঘর্ষে বাদাম বিক্রেতার মৃত্যু,আহত ৫

নোয়াখালী প্রতিনিধি:


 নোয়াখালীর সোনাইমুড়ীতে সিএনজি চালিত অটোরিকশা ও ব্যাটারী চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে এক বাদাম বিক্রেতা মারা গেছে। এ দুর্ঘটনায় আরও অন্তত পাঁচজন আহত হওয়ার খবর পাওয়া গেছে।

নিহত আব্দুল কাদের (৭০) সেনবাগ উপজেলার ২নং কেশারপাড় ইউনিয়নের কালারাইতা গ্রামের রাসেদ দরবেশ বাড়ীর আদম আলীর ছেলে। সে পেশায় একজন বাদাম বিক্রেতা ছিল।

সোমবার (১৯ জুলাই)  সকাল সাড়ে ১০ টার দিকে চৌমুহনী টু ছাতারপাইয়া আঞ্চলিক সড়কের কাশিপুর বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, সকালে চৌমুহনী থেকে সেনবাগের ছাতারপাইয়া এলাকার উদ্দেশ্যে ৫জন যাত্রী নিয়ে একটি সিএনজি রওয়ানা দেয়। যাত্রা পথে সিএনজিটি চৌমুহনী টু ছাতারপাইয়া আঞ্চলিক সড়কের কাশিপুর বাজার এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে আসা ব্যাটারী চালিত অটোরিকশার সাথে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই বাদাম বিক্রেতার মৃত্যু হয়। আহত অবস্থায় ৫জনকে উদ্ধার করে বিভিন্ন হাসাপাতালে ভর্তি করা হয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে দুর্ঘটনার শিকার গাড়ি দুটিকে জব্দ করে তাদের হেফাজতে নেয়। 

সোনাইমুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুহাম্মদ গিয়াস উদ্দিন জানান, বাদাম বিক্রেতার পরিবার তার মরদেহ নিয়ে গেছে। পরবর্তীতে এ ঘটনায় আইনী ব্যবস্থা নেওয়া হবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com