মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ১১:২৮ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী সংগঠনের পক্ষ থেকে অসহায় হতদরিদ্র এক হাজার পরিবারের মাঝে ঈদ সামগ্রি বিতরণ ।

সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী সংগঠনের পক্ষ থেকে অসহায় হতদরিদ্র এক হাজার পরিবারের মাঝে ঈদ সামগ্রি বিতরণ ।

মোঃ জাহাঙ্গীর সরদার, সাতক্ষীরা সদর প্রতিনিধি :

সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী সংগঠনের পক্ষ থেকে অসহায় ও দুস্থ প্রাক্তন শিক্ষার্থী ও হতদরিদ্র এক হাজার পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়েছে।

সোমবার বেলা ১১টায় সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে ১৯৭৮ সালের প্রাক্তন শিক্ষার্থী মীর রাশেদ আলীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অসহায় পরিবারের মাঝে ঈদ উপহার তুলে দেন সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক মোঃ হাবিবুল হুসাইন।

এসময় উপস্থিত ছিলেন, সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সমরেশ কুমার দাশ, বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী ও সহকারি শিক্ষক মোঃ আবুল হাসান, বিদ্যালয়ের প্রাক্ত শিক্ষার্থী ও শিশু বিশেষজ্ঞ ডাঃ জাকির হোসেনসহ অনেকে, বিশিষ্ট ব্যবসায়ি জুনায়েদ হোসেন বায়রন, কামরুজ্জামান রাসেল, তাজুর ইসলাম রিপন, আব্দুল কুদ্দস, প্রাক্তন শিক্ষার্থী ও ১নং ওয়ার্ড কাউন্সিলন কায়সারুজ্জামনা হিমেলসহ অনেকে।

এসময় সংগঠনটির পক্ষ থেকে বলা হয়, বর্তমান করোনা মহামারিতে অসহায় মানুষের মাঝে খাদ্যা সামগ্রির বিতরনের পাশাপাশি বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের কেউ মানবেতর জীবনযাপন করলে তাদেরকে সকল প্রকার সহযোগিতার চেষ্টা করা হবে এবং সম্পূর্ণ গোপনীয়তা রক্ষা করা হবে বলে সংগঠনটির পক্ষ থেকে বলা হয়। এসময় আরও বলা হয়, প্রাক্তন শিক্ষার্থীদের করোনা চিকিৎসার জন্য ইতিমধ্যে এক লাখ ৭১ হাজার টাকার মত করোনার ঔষধ ফ্রি বিতরণ করা হয়েছে।

এছাড়াও সংগঠনটিতে ৯৯টি অক্সিজেন সিলিন্ডার ও চারটি কনসেনট্রেটর রয়েছে যা করোনা আক্রান্ত অসহায় রোগীদের সম্পূর্ণ ফ্রি সেবা দেওয়া হচ্ছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com