মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৯:২৩ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
“উখিয়ায় র‍্যাবের সঙ্গে বন্দুক যুদ্ধঃরোহিঙ্গা ডাকাত কলিমুল্লাহ নিহত।”

“উখিয়ায় র‍্যাবের সঙ্গে বন্দুক যুদ্ধঃরোহিঙ্গা ডাকাত কলিমুল্লাহ নিহত।”

এফ.করিম,উখিয়া (কক্সবাজার) প্রতিনিধি।

কক্সবাজার জেলার উখিয়া কুতুপালং রোহিঙ্গা শিবিরে কলিমুল্লাহ ডাকাত গ্রুপের প্রধান করিম ডাকাত ওরফে কলিমুল্লাহ (৩২) র‍্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে নিহত হয়েছেন। এ সময় ঘটনাস্থল থেকে দুটি অস্ত্র ও চার রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

১৯ জুলাই (সোমবার) ভোরে কুতুপালংয়ের লম্বাশিয়া রোহিঙ্গা  ক্যাম্পে এ ঘটনা ঘটে।

রোহিঙ্গা ডাকাত কলিম উল্লাহ লম্বাশিয়া ক্যাম্পের মির আহমেদের ছেলে। সে একটি ডাকাত গ্রুপের প্রধান ছিল।

বন্দুকযুদ্ধের ঘটনা নিশ্চিত করে কক্সবাজার র‍্যাব-১৫ এর উপ-অধিনায়ক তানভীর হাসান বলেন, কুতুপালংয়ের লম্বাশিয়া রোহিঙ্গা ক্যাম্পে এক রোহিঙ্গা ডাকাত গ্রুপের অবস্থানের খবর পেয়ে র‍্যাব অভিযানে যায়। এ সময় র‍্যাবের অবস্থান টের পেয়ে ডাকাত দল গুলি বর্ষণ করে। আত্মরক্ষার্থে আমাদের সদস্যরাও গুলি চালায়। পরে ওই স্থান তল্লাশি করে দুটি অস্ত্র, চার রাউন্ড গুলি ও কলিম উল্লার মরদেহ উদ্ধার করা হয়।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com