বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০১:০৩ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
তাহিরপুর সীমান্তে দ্বিতীয়বারের মতো বিজিবির অভিযানে ভারতীয় মদসহ আটক ১

তাহিরপুর সীমান্তে দ্বিতীয়বারের মতো বিজিবির অভিযানে ভারতীয় মদসহ আটক ১

আতিকুর রহমান, তাহিরপুর(সুনামগঞ্জ) প্রতিনিধি।। 


৪ বোতল ভারতীয় মদসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে সুনামগঞ্জ ২৮ বর্ডার গার্ড ব্যাটালিয়ন (বিজিবি)’র অধীনস্থ টেকেরঘাট বিওপির টহল দল। আটককৃত মাদক ব্যবসায়ীর নাম জনিক মিয়া(২২)। সে তাহিরপুর উপজেলার বড়ছড়া গ্রামের মোঃ জিলু মিয়ার ছেলে। সুনামগঞ্জ ২৮ বর্ডার গার্ড ব্যাটালিয়ন সূত্রে জানা যায়, ১৮ই জুলাই রাত আনুমানিক ৮ ঘটিকায় তাহিরপুর উপজেলাস্থ ট্যাকেরঘাট বিওপির হাবিলদার মোঃ শহিদুল ইসলামের নেতৃত্বে সীমান্ত পিলার ১১৯৮/৮-এস এর নিকট হতে আনুমানিক ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে তাহিরপুর উপজেলাধীন ১নং উত্তর শ্রীপুর ইউনিয়নের ট্যাকেরঘাট থেকে ০৪(চার) বোতল ভারতীয় মদসহ তাকে আটক করে। এর আগে গত ১৭ই জুলাই ৮ বোতল ভারতীয় মদ সহ জাহের আলী(২০) নামীয় অপর এক চোরাকারবারিকে গ্রেফতার করতে সক্ষম হয় চানপুর বিওপির টহল দল। দুই দিনে আটককৃত মালামালের সিজার মূল্য ১৮০০০/- টাকা।

উল্লেখ্য গত ৭ এপ্রিল ২০২১ ইং থকে সুনামগঞ্জ ২৮ বর্ডার গার্ড ব্যাটালিয়ন আওতাধীন এলাকায় বিজিবি
অভিযান চালিয়ে কয়েক কোটি টাকার অবৈধ ভারতীয় মালামালসহ এসব পন্য বহনকারী বেশ কয়েকটি ইজিবাইক, মোটর সাইকেল, ইঞ্জীন চালিত ষ্টিল বডি নৌকা,  ছোট বারকি নৌকা আটক করতে সক্ষম হলেও কোন চোরাকারবারিকে গ্রেফতার করতে পারেনি তারা । বিগত ছয় মাসের মধ্যে দ্বিতীয়বারের মতো কোন আসামীকে ধরতে সফল হয়েছে তারা। 

সুনামগঞ্জ ২৮ বর্ডার গার্ড ব্যাটালিয়ন (বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোঃ তসলিম এহসান পিএসসি মাদক আটকের সত্যতা নিশ্চিত করে জানান, বর্ণিত আসামীর বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাহিরপুর থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com