আনোয়ার সাদত জাহাঙ্গীর,ময়মনসিংহঃ
ময়মনসিংহের কিংবদন্তি রাজনীতিবিদ নান্দাইল ও ঈশ্বরগঞ্জ থেকে নির্বাচিত সাবেক সংসদ সদস্য ময়মনসিংহ উত্তর বিএনপির আহবায়ক খুররম খান চৌধুরী (৮৫) শনিবার ৫টা ৪৫মিনিটে ঢাকার ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেছেন (ইন্না লিল্লাহে ওয়া ইন্নাইলাইহি রাজিউন)। হৃদরোগ ও শ্বাসকষ্টের সমস্যা নিয়ে তিনি চিকিৎসাধীন ছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, ১ পুত্র ও ১ কন্যা সন্তান রেখে গেছেন।১৯জুন সোমবার সকাল ৯ টায় ঢাকায় গুলশান আজাদ মসজিদে এবং ওইদিন বাদ আছর ময়মনসিংহের নান্দাইলের মোয়াজ্জেমপুরে নিজ এলাকায় দ্বিতীয় নামাজে জানাজা অনুষ্ঠিত হবে বলে পারিবারিক সূত্র জানায়। তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি’র) প্রতিষ্ঠাকালীন সময়ে কেন্দ্রীয় কমিটির সদস্য সহ নান্দাইল থেকে বার বার নির্বাচিত জনপ্রতিনিধি।বর্ণাঢ্য রাজনৈতিক জীবনে নিজ নামে স্কুল, কলেজ প্রতিষ্ঠা সহ অগণিত সামাজিক ও ধর্মীয় প্রতিষ্ঠানের সাথে জড়িত ছিলেন।বর্ষিয়ান এ রাজনীতিবিদ জননেতা খুররম খান চৌধুরীর মৃত্যুতে বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ গভীর শোক প্রকাশ ও শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি আন্তরিক সমবেদনা জ্ঞাপন এবং মরহুমের রুহের মাগফেরাত কামনা করেছেন।শোক বিবৃতিদাতাগণ হলেন- কেন্দ্রীয় বিএনপি’র সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স, ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির যুগ্ম-আহবায়ক মোতাহার হোসেন তালুকদার, ময়মনসিংহ মহানগর বিএনপির আহবায়ক অধ্যাপক শফিকুল ইসলাম ও যুগ্ম-আহবায়ক আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ,জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় সংসদের ময়মনসিংহ বিভাগীয় সহ-সভাপতি খন্দকার মাসুদুল হক মাসুদ প্রমূখ।
Leave a Reply