বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০১:০৩ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
“উখিয়ায় দুই যুবক নির্যাতনকারীদের আটক করলো পুলিশ।”

“উখিয়ায় দুই যুবক নির্যাতনকারীদের আটক করলো পুলিশ।”

এফ.করিম,উখিয়া (কক্সবাজার) প্রতিনিধি।

দক্ষিণ কক্সবাজারের উখিয়া উপজেলার ৫নং পালংখালী ইউনিয়নের থাইংখালীতে মোবাইল ফোন চুরির অভিযোগে  দুই যুবককে রশি বেঁধে নির্যাতনের ঘটনায় অভিযুক্ত দুইজন কে আটক করেছে পুলিশ।

উখিয়া থানা সুত্রে জানা যায়,১৭ জুলাই  বিকালে উখিয়ার থাইংখালী হাকিমপাড়া গ্রামের একটি বসতবাড়ির উঠানে হাত-পা রশি দিয়ে বেঁধে দুই যুবককে  নির্দয়ভাবে লাঠি দিয়ে প্রহার করছিল অপর দুই ব্যক্তি। নির্যাতনের ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে তা দ্রুত ভাইরাল হয়ে যায়। এক  পর্যায়ে ভিডিওটি বাংলাদেশ পুলিশের মিডিয়া এন্ড পাবলিক রিলেশন্স উইং’র দৃষ্টিগোচর হয়।মিডিয়া এন্ড পাবলিক রিলেশন্স উইং ভিডিওসহ লিংকটি উখিয়া থানার ওসি আহমদ সনজুর মোরশেদের নিকট পাঠায় দিয়ে যুবক নির্যাতনকারীদের খুঁজে বের করে দ্রুত আইনের আওতার আনার জন্য নির্দেশনা প্রদান করেন। একই সাথে উখিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ শাকিল আহমেদকে বিষয়টি তদারকির জন্য বলা হয়।এ প্রেক্ষিতে, উখিয়া থানার ওসি আহাম্মদ সনজুর মোরশেদের নেতৃত্বে উখিয়া থানার একটি টিম তাৎক্ষনিকভাবে ঘটনাস্থল পরিদর্শন করে। একই সাথে ওসি  সাদা পোশাকে অপর একটি দলকে নিয়োজিত করে নির্যাতনকারীদের ব্যাপারে খুঁজ নিতে। দলটি দুর্গম পাহাড়ি এলাকার বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে ১৮ জুলাই দুপুরে স্থানীয় ইউপির চেয়ারম্যান এম.গফুর উদ্দিন চৌধুরীর সহযোগিতায় অভিযুক্ত আব্দুস সালাম ও জাহাঙ্গীর আলমকে আটক করে।

পুলিশ জানায়,প্রাথমিক তদন্তে মোবাইল চুরির অভিযোগ তুলে দুই যুবককেকে জনসমক্ষে নির্মমভাবে নির্যাতন করা হয়।

কক্সবাজারের পুলিশ সুপার মো. হাসানুজ্জামান বিপিএম ও বিষয়টি নিবিড়ভাবে তদারকি করে প্রয়োজনীয় দিক-নির্দেশনা প্রদান করেন।

এ ঘটনায় ধৃতদের বিরুদ্ধে আইনী ব্যবস্থা গ্রহন করা  হচ্ছে বলে উখিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আহমদ সনজুর মোরশেদ জানান।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com