কবির – মেট্রোপলিটন কোতোয়ালি থানা প্রতিনিধি।
সাম্প্রতিক করোনা ভাইরাস সংক্রমন বৃদ্ধিতেরংপুর জেলা ছাত্রলীগের উদ্যোগে রংপুর নগরীর বিভিন্ন গরুর হাট সমূহে জনসচেতনতা মূলক মাইকিং ও মাস্ক বিতরন করেন রংপুর জেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক: সোহেল রানা সনি।রবিবার (১৮ই) জুলাই রংপুর নগরীর বিভিন্ন হাটে সমূহে মাইকিং ও মাস্ক বিতরণ করেন।
এ সময় সনি জানান, রংপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জননেতা আলহাজ্ব রেজাউল করিম রাজু ভাইয়ের নির্দেশনায় করোনা ভাইরাস সনাক্তের পর থেকে আমরা কাজ করে যাচ্ছি।সামনে ঈদুল আযহা উপলক্ষে বিভিন্ন এলাকা থেকে গরু কিনতে আসা মানুষজনকে সচেতন ও মাস্ক পড়তে উৎসাহিত করতে এ কার্যক্রম করি।আমাদের এই কার্যক্রম অব্যাহত থাকবে।এসময়ে রংপুর জেলার বিভিন্ন নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন
Leave a Reply