শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৯:০৪ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
বড়াইগ্রামে কর্মহীন দুইশ জন পরিবহণ শ্রমিকেরমাঝে খাদ্য সামগ্রী বিতরণ

বড়াইগ্রামে কর্মহীন দুইশ জন পরিবহণ শ্রমিকেরমাঝে খাদ্য সামগ্রী বিতরণ

আসাদুল ইসলাম আসমত, বড়াইগ্রাম (নাটোর)

প্রতিনিধিঃনাটোরের বড়াইগ্রামে করোনা লকডাউনে কর্মহীন দুইশ জন পরিবহণ শ্রমিকের মাঝে ঈদের আগে প্রধানমন্ত্রীর সহায়তা হিসাবে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। রোববার বিকালে উপজেলা পরিষদ চত্ত্বরে এ উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে ইউএনও জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে উপজেলা চেয়ারম্যান ডা. সিদ্দিকুর রহমান পাটোয়ারী, বনপাড়া পৌর মেয়র কেএম জাকির হোসেন, উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল কুদ্দুস মিয়াজী, জাতীয় শ্রমিক লীগের উপজেলা সভাপতি মোস্তফা ব্যাপারী, সাধারণ সম্পাদক আব্দুল জলিল প্রধান ও সহ-সভাপতি শহীদুল ইসলাম জালাল, ও শ্রমিক নেতা রবিউল করিম বক্তব্য রাখেন। অনুষ্ঠানে প্রতিজনকে ১০ কেজি চাল, দুই কেজি চিড়া, এক কেজি করে মশুর ডাল, লবণ, চিনি, এক লিটার সয়াবিন তেল ও ৫শ গ্রাম নুডলস দেয়া হয়েছে। এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জাহাঙ্গীর আলম শ্রমিকদের উদ্দেশ্যে বলেন, করোনা মহামারীতে কর্মহীন হয়ে পড়া পরিবহণ শ্রমিকদের মাঝে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে দেয়া উপহার সামগ্রী সুষ্ঠভাবে তুলে দিতে পেরে আমরা আনন্দিত। আমরা বুঝি, পরিশ্রমী সুস্থ সবল একজন মানুষ হিসাবে কাজবিহীন শুয়ে বসে দিন কাটানোটা বেশ কষ্টের। তারপরও আপনাদের সেটা করতে হচ্ছে। এ জন্য আগামী দিনেও যদি কোন ধরণের সমস্যা হয়, তাহলে আমাকে এবং এখানে উপস্থিত নেতৃবৃন্দকে জানাবেন, আমরা আন্তরিক ভাবে আপনাদের পাশে থাকার চেষ্টা করবো ইনশাল্লাহ। 

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com