ফরিদুল ইসলাম রানা ,লালমনিরহাট প্রতিনিধি :
লালমনিরহাটের পাটগ্রামে অসহায় – দুস্থদের মাঝে সোনালী ব্যাংক লিমিটেট সি এস আর প্রোগ্রাম কর্তৃক ১৭ জন অসহায় দুস্থদের মাঝে চেক বিতরন অনুষ্ঠিত হয়।
আজ ১৮ জুলাই ( রবিবার) বিকেল ৩.৩০ টায় পাটগ্রাম উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে সোনালী ব্যাংক পাটগ্রাম উপজেলা শাখার ম্যানেজার মোঃ নজরুল ইসলাম বসুনিয়ার উপস্থিতিতে পাটগ্রাম উপজেলা নির্বাহী অফিসারের মাধ্যমে ঈদ- উল আযহা উপলক্ষ্যে ১৭ জন অসহায় দুস্থদের মাঝে ২ হাজার টাকা করে চেক বিতরণ করা হয়।
চেক পেয়ে অনেকে বলেন, ঈদের আগে এরকম সাহায্য পেয়ে আমরা অনেকে খুশি। এভাবে যদি সবাই এগিয়ে আসে আমরা সবাই মিলে হাসি- খুশিতে ঈদ উদযাপন করতে পারব।
Leave a Reply