শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৯:০৫ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
গুরুদাসপুরে ৫৩টি হাঁসের বাচ্চা মেরে ফেলার অভিযোগ

গুরুদাসপুরে ৫৩টি হাঁসের বাচ্চা মেরে ফেলার অভিযোগ


রাশিদুল ইসলাম,গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধিঃ 


নাটোরের গুরুদাসপুরে পূর্ব শত্রুতার জেরে ৫৩টি হাঁসের বাচ্চা মারার অভিযোগ পাওয়া গেছে। 
আজ রোববার (১৮ জুলাই)  উপজেলার নাজিরপুর ইউনিয়নের বৃপাথুরিয়া গ্রামে গভীর রাতে এ ঘটনা ঘটে।
 এঘটনায় ক্ষতিগ্রস্থ ব্যক্তি বাদী হয়ে তিনজনের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেন। 
ক্ষতিগ্রস্থ হাস চাষী সিরাজুল ইসলাম জানান, আমার ছেলে সিজান আলীর সাথে পাশ্ববর্তী কুসুমহাটি গ্রামের মৃত বাবু আলীর ছেলে মিলুর সাথে বাজারে কথাকাটাকাটি হয়। এবিষয়ে গত শনিবার তাদের বাড়িতে বিরোধীয় বিষয় নিম্পত্তির জন্য যাই। বিবাদীগণের বাড়িতে যাওয়া মাত্রই তারা আমার সাথে অসদাচরণ করে গালিগালাজ করতে থাকে। আমি তাদের কথার প্রতিবাদ করলে আমাকে তারা মারপিট করে। এবিষয়টি নিয়ে স্থানীয় প্রধানগণ শালিশী বৈঠকের মাধ্যমে সৃষ্ট সমস্যা সমাধানের সিদ্ধান্ত নেয়। আমি তাতে সম্মত হয়ে বাড়ি চলে আসি। রাত সাড়ে ১১ টার দিকে দেখি আমার হাঁসের ৫৩টি বাচ্চা সব মরে পড়ে আছে। আমি তাদের দেখে চিৎকার দিলে অভিযুক্ত মিলু, মিজান দৌড়ে পালিয়ে যায়। 
অভিযুক্তদের সাথে বিভিন্ন মাধ্যমে যোগাযোগ করার চেষ্টা করা হয়। কিন্তু তাদের সাথে যোগাযোগ করতে না পারায় তাদের বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।
এ ঘটনায় গুরুদাসপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুর রাজ্জাক বলেন, অভিযোগ পেয়েছি। তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com