শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৭:৩৬ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
মধুমতি ব্যাংক ভোলা চরফ্যাসন শাখার বরখাস্ত কর্মকর্তাদের বিরুদ্ধে দুদক’র মামলা

মধুমতি ব্যাংক ভোলা চরফ্যাসন শাখার বরখাস্ত কর্মকর্তাদের বিরুদ্ধে দুদক’র মামলা


গাজী তাহের লিটন,জেলা প্রতিনিধি: 


মধুমতি ব্যাংক ভোলা চরফ্যাশন শাখার বরখাস্ত শাখা ম্যানেজারসহ দুজনের বিরুদ্ধে মামলা করেছে দুদকপাঁচটি ব্যাংক হিসাবের মাধ্যমে বিপুল অংকের অর্থ আত্মসাতের অভিযোগে মধুমতি ব্যাংকের (ভোলার) চরফ্যাশন শাখার দুই কর্মকর্তার বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
গত ১৫ জুলাই সংস্থাটির উপ-পরিচালক দেবব্রত মন্ডল বরিশালে দুদকের সমন্বিত জেলা কার্যালয়ে মামলাটি করেন। রোববার (১৮ জুলাই) দুদকের জনসংযোগ শাখা এ তথ্য জানিয়েছে।
মামলার আসামিরা হলেন মধুমতি ব্যাংকের বরখাস্ত ম্যানেজার রেজাউল কবির ও বরখাস্ত অ্যাসিস্ট্যান্ট অফিসার সাহাবুদ্দিন।
মধুমতি ব্যাংক চরফ্যাশন শাখার বরখাস্ত শাখা ম্যানেজারসহ দুজনের বিরুদ্ধে মামলা করেছে দুদকমধুমতি ব্যাংক চরফ্যাশন শাখার বরখাস্ত শাখা ম্যানেজারসহ দুজনের বিরুদ্ধে মামলা করেছে দুদক
গত জানুয়ারিতে ভোলার চরফ্যাশনে মধুমতি ব্যাংকের তৎকালীন ম্যানেজার মো. রেজাউল কবিরের বিরুদ্ধে ওই টাকা আত্মসাতের অভিযোগ ওঠে। এ ঘটনায় তার বিরুদ্ধে সাধারণ ডায়েরি (জিডি) করে ব্যাংক কর্তৃপক্ষ। যদিও সংবাদ সম্মেলনে রেজাউল তা অস্বীকার করেন।দুদকের মামলার এজাহারে বলা হয়, পাঁচটি ব্যাংক হিসাবের মাধ্যমে অপরাধমূলক বিশ্বাস ভঙ্গ করে টাকা আত্মসাৎ করে দণ্ডবিধির ৪০৯ ধারা তৎসহ ১৯৪৭ সালের দুর্নীতি প্রতিরোধ আইনের ৫(২) ধারায় রেজাউল শাস্তিযোগ্য অপরাধ করেছেন। রেজাউলকে বরখাস্ত অ্যাসিস্ট্যান্ট অফিসার সাহাবুদ্দিন সহায়তা করেছেন বলে দুদকের কাছে প্রতীয়মান হওয়ায় তার বিরুদ্ধেও মামলা করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com