মিজানুর রহমান, শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধিঃ
আসন্ন ঈদ উদ আযহা উপলক্ষে বগুড়ার শিবগঞ্জ উপজেলার আইন শৃঙ্খলা ব্যবস্থা জোরদার করন ও স্বাস্থ্যবিধি প্রতিপালনে জনসাধারনকে সচেতন করা সহ উপজেলার সার্বিক বিষয়ে আইন শৃঙ্খলা ও সমন্বয় কমিটি মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। ১৮ জুলাই রবিবার শিবগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ সভাকক্ষে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন শিবগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার উম্মে কুলসুম সম্পা। সভায় বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান ফিরোজ আহম্মেদ রিজু, পৌর মেয়র তৌহিদুর রহমান মানিক, উপজেলা ভাইস চেয়ারম্যান রিজ্জাকুল ইসলাম রাজু, ফাহিমা আক্তার, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ তারক নাথ কুন্ডু, ইউপি চেয়ারম্যান শফিকুল ইসলাম শফি, এবিএম শাহজাহান চৌধুরী, মোজাফ্ফর হোসেন, মহিদুল ইসলাম, শফিকুল ইসলাম শফিক, মোকলেছার রহমান, মাহমুদ হাসান তৌফিক, বুড়িগঞ্জ ইউপি প্যানেল চেয়ারম্যান, মোফাজ্জল হোসেন, শিবগঞ্জ থানা অফিসার ইনচার্জ সিরাজুল ইসলাম, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা জাফরীন রহমান, প্রমুখ। এসময় উপস্থিত ছিলেন উপজেলা প্রকৌশলী সিহাদুল ইসলাম, পরিসংখ্যান কর্মকর্তা আমিনুর ইসলাম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জিন্দার আলী, খাদ্য নিয়ন্ত্রক আবুল বাসার প্রমুখ।সভায় উপজেলার সার্বিক পরিস্থিতি ভালো রাখার জন্য সকল ইউপি চেয়ারম্যান ও প্রশাসনের পক্ষে সার্বিক সহযোগিতা প্রদান করা হবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়েছে।
Leave a Reply