শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০১:২৭ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
প্রধানমন্ত্রীর উপহার আশ্রায়ন প্রকল্পে বৃক্ষরোপন উদ্বোধন করলেন বাঁশখালীর ইউএনও।

প্রধানমন্ত্রীর উপহার আশ্রায়ন প্রকল্পে বৃক্ষরোপন উদ্বোধন করলেন বাঁশখালীর ইউএনও।

এনামুল হক রাশেদী, বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধিঃ

মুজিব শতবর্ষে চট্টগ্রাম জেলার বাঁশখালী উপজেলায় প্রধানমন্ত্রীর দেয়া উপহার আশ্রয়কেন্দ্রে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে বৃক্ষরোপন করা হয়েছে। চট্টগ্রামের বাঁশখালী পৌরসভার জঙ্গল জলদি গ্রামের গৃহহীন ও ভূমিহীনদের মধ্যে বরাদ্ধকৃত ২৫ পরিবারে এ বৃক্ষরোপন করা হয়।১৮ জুলাই’২১ ইং রোববার দুপুর ১২ টার সময় আশ্রয়কেন্দ্রে বৃক্ষরোপন কর্মসূচী উদ্বোধন করেন বাঁশখালী উপজেলা নির্বাহি অফিসার সাইদুজ্জামান চৌধুরী। প্রত্যেক পরিবারে ফলদ ও বনজ ১০ টি করে গাছের চারা প্রদান করা হয়, পরিবারের সদস্যরা এসব গাছের চারা পেয়ে দারুন খুশি হয়েছেন। প্রত্যেক পরিবারকে ১০টি করে মোট ২৫০টি গাছের চারা দেয়া হয়েছে। বৃক্ষরোপনের পর বাঁশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইদুজ্জামান চৌধুরী প্রত্যেকটি পরিবারের সাথে কথা বলেন, তাদের সুবিধা-অসুবিধা, সুখ-দুঃখের খবরা খবর নেন। এসময় একটি ঘরের সামান্য কিছু ফাটল অংশ রক্ষনাবেক্ষনের দৃশ্য স্থানীয় সাংবাদিকদের দেখান। ২৫টি পরিবারের নতুন নির্মাণ করা ঘরে যাতে ফাটল না ধরে সেজন্য পাহাড়ের নিম্নাংশে ৮০ ফুট দৈর্ঘ্যের প্রতিরোধ দেয়ালের নির্মান কাজ শুরু হয়েছে। বৃক্ষরোপনের সময় আরো উপস্থিত ছিলেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মুহাম্মদ  মাজহারুল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আবুল কালাম মিয়াজী, জলদী অভয়ারণ্য রেঞ্জ ও বাঁশখালী ইকোপার্কের ভারপ্রাপ্ত কর্মকর্তা আনিসুজ্জামান শেখ, বাঁশখালী প্রেসক্লাবের সভাপতি উজ্জ্বল বিশ্বাস,সাধারণ সম্পাদক জসিম উদ্দীন, যুগ্ন সম্পাদক সাংবাদিক এনামুল হক রাশেদী, আনোয়ার হোসন, অর্থ সম্পাদক জাহেদুল ইসলাম মিরাজ, সাংগঠনিক সম্পাদক ছৈয়দুল আলম, স্যাটেলাইট টিভি চ্যানেল এস’র প্রতিনিধি মো. এরশাদ, সাংবাদিক শামীম সরোয়ার সহ বিভিন্নস্তরের দায়িত্বশীল কর্মকর্তা ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।অাশ্রয় প্রকল্প এলাকায় কয়েকটি গাছের চারা রোপন করে বাঁশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইদুজ্জামান চৌধুরী বলেন, প্রতিটি ফলজ ও বনজ গাছের চারা হচ্ছে আমাদের জন্য আগামীর ডিপোজিট। এছাড়া বৃক্ষ ভূমিধ্বস রোধ করে এবং আমাদের জীবন বাঁচার অক্সিজেন ও খাদ্য সরবরাহ করে। বৃক্ষই পারে দরিদ্র জনগোষ্ঠীর মুখে হাসিও সুখের নিশ্চিত ঠিকানা তৈরী করতে। মুজিববর্ষে মাননীয় প্রধানমন্ত্রীর ভূমিহীন ও গৃহহীনদের জন্য দেয়া উপহার আশ্রয়প্রকল্পের ঘরগুলো নিয়ে অহেতুক ভিত্তিহীন কোন নেতিবাচক অপপ্রচার না করে যৌক্তিক গঠনমুলক পর্যালোচনার জন্য তিনি সকলের প্রতি আন্তরিক আহ্বানও জানান। 

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com