রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০২:৫০ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
ভূরুঙ্গামারীর সোনাহাট স্থলবন্দর ঈদে ৫ দিন বন্দ ভূরুঙ্গামারী

ভূরুঙ্গামারীর সোনাহাট স্থলবন্দর ঈদে ৫ দিন বন্দ ভূরুঙ্গামারী

(কুড়িগ্রাম) প্রতিনিধিঃ

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীর সোনাহাট স্থলবন্দর পবিত্র ঈদুল আজহা উপলক্ষে টানা পাঁচ দিন বন্ধ থাকবে। স্থলবন্দর বন্ধ থাকার বিষয়টি নিশ্চিত করেছে সোনাহাট কাস্টমস ক্লিয়ারিং এন্ড ফরোয়ার্ডিং এজেন্টস অ্যাসোসিয়েশন। ইমিগ্রেশন চালু না থাকায় এ বন্দর দিয়ে শুধু পণ্য আমদানি-রপ্তানি হয়। 
অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মোস্তাফা জামান জানান, সরকারি ছুটিতে সোনাহাট স্থলবন্দর দিয়ে পাঁচ দিন আমদানি-রফতানি কার্যক্রম বন্ধ থাকবে। পবিত্র ঈদুল আজহার আগের দিন ২০ জুলাই মঙ্গলবার থেকে শনিবার ২৪ জুলাই সাপ্তাহিক ছুটির দিন পর্যন্ত বন্দর দিয়ে উভয় দেশের পণ্য আমদানি-রফতানি বন্ধ রাখার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। বন্ধের বিষয়টি পত্র দিয়ে দু-দেশের সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানো হয়েছে। 
সোনাহাট স্থল শুল্ক স্টেশনের সহকারি রাজস্ব কর্মকর্তা মশিউল আলম জানান, সরকারি ছুটি সহ আগামী ২০ জুলাই থেকে ২৪ জুলাই পর্যন্ত বন্দরের আমদানি-রফতানি কার্যক্রম বন্ধ থাকবে। রোববার ২৫ জুলাই পুনরায় আমদানি-রফতানি কার্যক্রম চালু হবে। 

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com