বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০২:৩৫ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
পানছড়িতে দুর্বৃত্তদের গুলিতে ইউপিডিএফ কর্মী নিহত

পানছড়িতে দুর্বৃত্তদের গুলিতে ইউপিডিএফ কর্মী নিহত


 খাগড়াছড়ি  প্রতিনিধি : 


খাগড়াছড়ি জেলার পানছড়ির দুর্গম মরাটিলা এলাকায় উপজাতীয় আঞ্চলিক সংগঠনের আধিপত্য বিস্তারের একজন গুলিবিদ্ধ হয়ে মারা যায়। পুলিশ ও এলাকাবাসী সুত্রে জানা যায়, ১৮ জুলাই ২০২১ ইং সকাল পোনে ৯ টার দিকে উপজেলার দুর্গম মরাটিলা এলাকায় উপজাতীয় আঞ্চলিক সংগঠন গুলোর আধিপত্য বিস্তারে মুখোমুখি সংঘর্ষে খল কুমার ত্রিপুরা ওরফে সাগর (২৮) গুলিবিদ্ধ হয়ে মারা যায়। সে একই এলাকার পদ্মীনি পাড়ার অলিন মোহন ত্রিপুরা ছেলে। সে ইউপিডিএফ (প্রসিত) গ্রুপের মরাটিলা এলাকার কমান্ডার ছিলো। ঘটনার পরপরই পুলিশ ও বিজিবি ঘটনাস্থলে পৌছায় তবে কাউকে আটক করতে পারেনি। নিহতের ভাই বিবলাল ত্রিপুরা জানায়,সে এক সময় ইউপিডিএফ (প্রসিত) গ্রুপের সদস্য ছিলো। সেখান থেকে খল কুমার স্বাভাবিক জীবনে ফিরে এসে জুমচাষ ও কলা ব্যবসা করতো। তার দুটি ছেলে আছে। সুমন জয় ত্রিপুরা পঞ্চম শ্রেণীতে ও দুকসম ত্রিপুরা ১০ ম শ্রেণীর ছাত্র। ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ) এর খাগড়াছড়ি জেলা ইউনিটের সংগঠক অনি চাকমা এক প্রেস বিবৃতিতে মরাটিলায় শাসকগোষ্ঠীর একটি বিশেষ মহলের মদদপুষ্ট সন্ত্রাসী কর্তৃক খল কুমার ত্রিপুরা ওরফে সাগর (২৮) নামে ইউপিডিএফের এক সাবেক কর্মীকে গুলি করে হত্যা ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন। পানছড়ি থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. দুলাল হোসেন ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, আমি ঘটনাস্থল পরিদর্শন করেছি। ধারনা করা হচ্ছে, উপজাতীয় আঞ্চলিক দল সমুহের আধিপত্য বিস্তার নিয়েই এ ঘটনা ঘটেছে। লাশ ময়নাতদন্তের  জন্য খাগড়াছড়ি সদর হাসপাতালে পাঠানো হয়েছে। মামলা প্রক্রিয়াধীন আছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com