শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৬:৫৫ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
স্বাস্থ্যবিধি উপেক্ষা করেপাইকগাছায় টিসিবির মাল কিনতে উপচে পড়া ভীড়

স্বাস্থ্যবিধি উপেক্ষা করেপাইকগাছায় টিসিবির মাল কিনতে উপচে পড়া ভীড়

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি।।

 খুলনার পাইকগাছায় স্বাস্থ্যবিধির বালাই নেই টিসিবির মাল কিনতে উপচে পড়া মানুষের ভিড়। চাহিদার তুলনায় সরবরাহকৃত পণ্যর পরিমাণ কম হওয়ায় ডিলারকে পণ্য বিক্রি করতে হিমশিম খেতে হচ্ছে ।  রবিবার সকাল ৮ টা থেকে উপজেলা পরিষদের সামনে ট্রাকে করে তেল, চিনি, ডাল বিক্রি করছে। স্বাস্যবিধি উপেক্ষা করে লাইনে দঁাড়িয়ে দরিদ্র শ্রেণীর মানুষেরা অপেক্ষায় থাকলেও বিশিষ্টজনেরা তাদের আগেই পণ্য নিয়ে ভাগছে। উপজেলার বাতিখালী গ্রামের মৃতু জমির গাজীর ছেলে আকরাম গাজী (৮১) জানান, টিসিবি মাল কিনতে দীর্ঘক্ষণ লম্বা লাইনে দঁাড়িয়ে আছি। ট্রাকের মাল প্রায় শেষ। আমার কপালে এখনও জুটেনি। টিসিবির পণ্য বিক্রেতা রিংকু জানান, করোনাকালে মানুষের চাহিদার তুলনায় টিসিবির পণ্য  সরবরাহ অনেক কম। যারা লাইনে দঁাড়িয়ে আছে তাদের সকলকে পণ্য দেয়া সম্ভব হবে না। টিসিবি’র পণ্য জনপ্রতি ২ কেজি চিনি ১১০ টাকা, ২ কেজি ডাল ১১০ টাকা ও ৫ লিটার তেল ৫শ টাকায় বিক্রি হচ্ছে । উপজেলা নির্বাহী কর্মকর্তা এবিএম খালিদ হোসেন সিদ্দিকী বলেন, পৌরসভায় কোন ডিলার না থাকায় কপিলমুনির ডিলারকে দিয়ে পণ্য বিক্রির ব্যবস্থা করায় লোকজনের অধিক ভিড়। 

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com