এম বশির, ব্যুরো প্রধান, বরিশালঃ
দেশে ১৪ দিনের লকডাউন শেষে মানুষ সাভাবিক জীবন যাপনে ফেরার চেষ্টা করছে এমন পরিস্থিতিতে আজ ১৮ জুলাই রবিবার দুপুর ১২ টায় জেলা প্রশাসন বরিশাল ও জেলা শিল্পকলা একাডেমি এর পক্ষ থেকে নগরীর বঙ্গবন্ধু উদ্যান সংলগ্ন জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তন বরিশালে করোনায় ক্ষতিগ্রস্ত ২০০ জন কর্মহীন শিল্পীদের মাঝে মননীয় প্রধানমন্ত্রীর ঈদ শুভেচ্ছা সামগ্রী বিতরণ করেন জেলা প্রশাসক বরিশাল জসীম উদ্দীন হায়দার। এসময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার এনডিসি বরিশাল মোঃ নাজমূল হুদা, জেলা কালচারাল অফিসার বরিশাল হাসান রশিদ মাকসুদ, নাট্যজন সৈয়দ দুলাল, সাবেক সভাপতি বরিশাল সাংস্কৃতিক সংগঠন সমন্বয় পরিষদ কাজল ঘোষ, সাধারন সম্পাদক বরিশাল সাংস্কৃতিক সংগঠন সমন্বয় পরিষদ দেবাশীষ চক্রবর্তী। শুরুতে সংক্ষিপ্ত এক আলোচনা শেষে ২০০ জন করোনায় ক্ষতিগ্রস্ত শিল্পীদের মাঝে ত্রাণ সামগ্রী হিসেবে প্রধানমন্ত্রীর ঈদ শুভেচ্ছা উপহার চাল, ডাল, ময়দা, আলু, চিনি, তেল, সেমাই, লবন, পোলার চাল সামগ্রী বিতরণ করা হয়।
Leave a Reply