শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৩:২৭ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
ময়মনসিংহে করোনায় সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড

ময়মনসিংহে করোনায় সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড

আনোয়ার সাদত জাহাঙ্গীর,ময়মনসিংহঃ

 ময়মনসিংহ মেডিক্যাল কলেজ (মমেক) হাসপাতালের করোনা ইউনিটে আরো ২০ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে সাতজন করোনায় এবং ১৩ জন উপসর্গ নিয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। মমেক হাসপাতালে এটাই এক দিনে সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড।রবিবার (১৮ জুলাই) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন হাসপাতালের করোনা ইউনিটের মুখপাত্র ডা. মহিউদ্দিন খান মুন।তিনি বলেনশনিবার সকাল ৮টা থেকে রবিবার সকাল ৮টা পর্যন্ত ইউনিটটিতে করোনায় মারা গেছেন- ময়মনসিংহের ফুলপুর উপজেলার হাওয়া বেগম (৬০), নুরুল হক (৮৫), ভালুকার হেলেনা বেগম (৭০), শেরপুরের নালিতাবাড়ির মোস্তফা কামাল (৪৫), বৈশিষ্ট্য (৭০), আক্কাস আলী (৭৫) ও নেত্রকোনা সদরের আনোয়ার আহমেদ (৫৫)।এ ছাড়া এ সময়ে করোনার উপসর্গ নিয়ে মারা যান- ময়মনসিংহ সদরের শাহাদত মিয়া (৬৭), শামসুন্নাহার (৬৫), জামালপুরের ইমলামপুর উপজেলার জমিলা খাতুন (৬০), সদরের জামিল হোসাইন (৪৫), নেত্রকোনা সদরের শামসুল হুদা (৭৮), আমরোজ আলি (৭৫), সোনিয়া বেগম (৩২), কেন্দুয়ার রুমেলা আক্তার (৫৫), মোহনগঞ্জের খোদেজা বেগম (৬৫), শেরপুর সদরের নুরুল ইসলাম (৮০), সুইটি বেগম (২৬), গেন্দাফুল (৩৫) ও টাঙ্গাইল সদরের রহিমা খাতুন (৭০)।ডা. মহিউদ্দিন খান মুন জানান, করোনা ইউনিটে বর্তমানে ৪১১ জন রোগী ভর্তি আছেন। এর মধ্যে আইসিইউতে রয়েছেন ২২ জন। নতুন ভর্তি হয়েছেন ৩৮ জন ও সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৭১ জন।এদিকে ময়মনসিংহ জেলায় গত ২৪ ঘণ্টায় ৭৫২টি নমুনা পরীক্ষা করে ১৯৮ জনের শরীরে করোনার উপস্থিতি পাওয়া গেছে। শনাক্তের হার ২৬ দশমিক ৩২ শতাংশ বলে জানিয়েছেন সিভিল সার্জন ডা. মোহাম্মদ নজরুল ইসলাম।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com