শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০১:৩৬ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়েছে

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়েছে


সাজ্জদ হোসেন, টাঙ্গাইল প্রতিনিধিঃ


ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়েছে। 
আজ রবিবার (১৮ জুলাই) ভোর থেকে এ মহাসড়কে যানজটের সৃষ্টি হয়। দীর্ঘ সময় পর দুপুর ২টা থেকে এ মহাসড়কে স্বাভাবিক গতিতে যানবাহন চলাচল করছে।
জানা যায়, ঈদুল আজহাকে সামনে রেখে লকডাউন শিথিল করায় বাড়ি ফিরছেন সাধারণ মানুষ। এ অবস্থায় সড়কে গণপরিবহনের চাপ বাড়ায় গত কয়েকদিন ধরে ভোররাত থেকেই ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কের বিভিন্ন পয়েন্টে যানজট সৃষ্টি হচ্ছে।
তারই ধারাবাহিকতায় অতিরিক্ত যানবাহনের চাপে আজও ভোর থেকেই মহাসড়কের ২০ কিলোমিটার এলাকাজুড়ে যানজটের সৃষ্টি হয়। এতে ভোগান্তিতে পড়েন উত্তরবঙ্গগামী ঘরমুখো মানুষ। এছাড়াও উত্তরবঙ্গ থেকে কোরবানির পশু ঢাকায় নিতেও ভোগান্তিতে পড়ছেন খামারি ও ব্যবসায়ীরা। দীর্ঘ সময় পর দুপুর থেকে এ সড়কে যানবাহন স্বাভাবিক গতিতে চলাচল করছে।
এলেঙ্গা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইয়াসির আরাফাত বলেন, ভোর থেকে মহাসড়কের রাবনা বাইপাস থেকে বঙ্গবন্ধু সেতূপূর্ব পর্যন্ত যানবাহনের ধীরগতি ছিল। তবে এখন স্বাভাবিক গতিতে যানবাহন চলাচল করছে। কোথাও কোন যানজট নেই।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com