রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০২:৩১ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
তালতলীতে ধীরেন্দ্র দেবনাথ শম্ভু স্কুলে পৌঁছাতে চরম দূর্ভোগ

তালতলীতে ধীরেন্দ্র দেবনাথ শম্ভু স্কুলে পৌঁছাতে চরম দূর্ভোগ

বরগুনা প্রতিনিধিঃ

বরগুনার তালতলী উপজেলার বড়বগী ইউনিয়নের পাজরাভাঙ্গা থেকে কাজীরখাল রাস্তায় হাঁটুসমান কাঁদা হওয়ায় এডভোকেট ধীরেন্দ্র দেবনাথ শম্ভু নিম্ন মাধ্যমিক বিদ্যালয় পৌছাঁতে দূর্ভোগ পোহাতে হচ্ছে।

সরেজমিন গিয়ে দেখা গেছে, উপজেলার বড়বগী ইউনিয়নের নয়াপাড়া থেকে পাজরাভাঙ্গা পর্যন্ত রাস্তা গত বছর সংস্কার করা হয়।কাজীরখাল থেকে ধীরেন্দ্র দেবনাথ শম্ভু মাধ্যমিক বিদ্যালয় পর্যন্ত রাস্তায় হাঁটু সমান কাঁদা রয়েছে।স্কুলের শিক্ষার্থীসহ এলাকা বাসীদের চরম দূর্ভোগ।সড়কটি পাকাঁ করণ অত্যন্ত জরুরি হয়ে পড়ছে।

উপজেলা প্রকৌশলী অফিস সুত্রে জানা গেছে, বড়বগী ইউনিয়নের মালিপাড়া থেকে নয়াপাড়া পর্যন্ত ১ কিলোমিটার রাস্তা পাকা করে।তারপর নয়াপাড়া থেকে পাজরা ভাঙ্গা পর্যন্ত রাস্তা গতবছর পাঁকা করে।শিকারীপাড়া থেকে ১৮০০ মিলিমিটার ও তালুকদার পাড়া থেকে ৫থেকে ৬ কিলোমিটার।রাস্তাটি দিয়ে নয়াপাড়া, পাজরাভাঙ্গা,কাজীরখাল,মোমেপাড়ার  প্রায় ৬টি গ্রামের মানুষ যাতায়াত করে।

স্থানীয়রা অভিযোগ করেন,ধীরেন্দ্র দেবনাথ শম্ভু মাধ্যমিক বিদ্যালয়,কাজীরখাল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা ঝুকিনিয়ে চলাচল করে।অল্প একটু রাস্তার কারণে দূর্ভোগে পড়তে হয় সর্বস্তরের মানুষের।এখন আমন মৌসুম এলাকার কৃষকরা তাদের উৎপাদিত কৃষি পণ্য রাস্তায় কাঁদা হওয়ার সময়মত বাজারজাত করতে পারে না অনেক কৃষক ক্ষোপ প্রকাশ করেছে।মূমূর্ষ রোগীদের  দ্রুত হাসপাতালে নেওয়া সম্ভব হচ্ছে না। ফলে চিকিৎসার অভাবে এলাকা বাসীরা চরম ভোগান্তিতে পড়তে হয়।

ধীরেন্দ্র দেবনাথ শম্ভু নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা জনাব মো.ইউসুফ আলী বলেন, সরকার ঘোষিত স্কুল বন্ধ।লকডাউন খুললে বর্ষা মৌসুমে সড়কের দূর্ভোগের কারণে শিক্ষার্থীদের উপস্থিতি অনেকাংশে কমে গেছে।লকডাউন এর ভিতরে সড়ক সংস্কারের জন্য দাবি জানাই।সংস্কার হলে স্কুলে ছাত্র ছাত্রীরা নিয়মিত আসতে পারবে।

উপজেলা প্রকৌশলী জনাব মো.আহম্মেদ আলী বলেন,ধীরেন্দ্র দেবনাথ শম্ভু স্কুলে যেতে বর্ষা মৌসুমে 
দুর্ভোগের শেষ নেই।সড়কটি সংস্কার অত্যন্ত জরুরি হয়ে পড়ছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com