বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৪:০৭ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
শতবর্ষী বৃক্ষ নিধন করে হাসপাতাল চাইনা চট্টলাবাসী।

শতবর্ষী বৃক্ষ নিধন করে হাসপাতাল চাইনা চট্টলাবাসী।

ইসমাইল ইমন চট্টগ্রাম মহানগর প্রতিনিধি।

চট্টগ্রামের সিআরবি শিরিষ তলা শতবর্ষী বৃক্ষ নিধন করে হাসপাতাল নির্মাণের বিরুদ্ধে প্রতিবাদ মুখর হয়ে উঠেছে চট্টলার সামাজিক সাংস্কৃতিক ও মানবাধিকার সংগঠন।এরই ধারাবাহিকতায় শনিবার ১৭ জুলাই চট্টগ্রাম রেলওয়ে পূর্বাঞ্চল সিআরবি শিরিষ তলা দুর্নীতিবিরোধী সচেতন পরিষদ বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির উদ্যোগে মানববন্ধনের আয়োজন করা হয় সংগঠনের কেন্দ্রীয় মহাসচিব সাংবাদিক মোহাম্মদ রফিকুল ইসলামের সভাপতিত্বে ও দপ্তর সম্পাদক এমডি মাসুদ এর সঞ্চালনায়, বক্তব্য রাখেন সংগঠনের কেন্দ্রীয় সহ-সভাপতি লায়ন আনোয়ারুল আজিম, সহ সভাপতি সাংবাদিক শিব্বীর আহমেদ, যুগ্ন মহাসচিব ইসমাইল ইমন, সাংস্কৃতিক সম্পাদক আহমদ উল্লাহ মাহমুদ,সহ সাংস্কৃতিক সম্পাদিকা মানবাধিকার নেত্রী কাজল আক্তার, ফারজানা সহ আরো অনেকে।এই সময় বিভিন্ন সামাজিক ও মানবাধিকার সংগঠন একাত্মতা ঘোষণা করেউক্ত মানববন্ধনে যোগ দেন।সার্ক মানবাধিকার ফাউন্ডেশন, জননেত্রী শেখ হাসিনার পরিষদ, জুঁই ফুল, ডিজিটাল আন্তর্জাতিক মানবাধিকার ফাউন্ডেশন, প্রিয় বাংলাদেশ ও চাটগাঁইয়্যা নওজোয়ান।দুর্নীতিবিরোধী সচেতন পরিষদ বাংলাদেশ কেন্দ্রীয় কমিটি ও মানববন্ধনে সমর্থনকারী সকল সংগঠনের প্রতিনিধিদের একটাই দাবি শতবর্ষী বৃক্ষ নিধন করে কোনক্রমেই হাসপাতাল নির্মাণ করতে দেওয়া হবে না। নেতৃবৃন্দ সরকারের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান পূর্বাঞ্চল রেলের অকেজো পড়ে থাকা হাসপাতালের সাথে সমন্বয় করে নতুন হাসপাতাল নির্মাণ করা হোক অথবা চট্টগ্রামের বিভিন্ন এলাকায় সংস্কারহীন অবস্থায় পড়ে থাকা জায়গাতে হাসপাতাল নির্মাণের ব্যাপারে বিবেচনা করা হোক।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com