বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৪:০৭ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
গৌরীপুরে ৭০০ পরিবার পেল প্রধানমন্ত্রীর মানবিক সহায়তা

গৌরীপুরে ৭০০ পরিবার পেল প্রধানমন্ত্রীর মানবিক সহায়তা


ওবায়দুর রহমান, ‍্উপজেলা প্রতিনিধি, গৌরীপুর, ময়মনসিংহ।

 
করোনাকালীন পরিস্থিতি মোকাবেলায় ময়মনসিংহের গৌরীপুরে স্থানীয় কর্মহীন, দুস্থ ও অসহায় ৭০০ মানুষের প্রধানমন্ত্রীর উপহার হিসেবে খাদ্য সহায়তা দেয়া হয়েছে। রবিবার (১৮ জুলাই) দুপুরে স্থানীয় গৌরীপুর মহিলা ডিগ্রী কলেজ মাঠে উপজেলা প্রশাসনের উদ্যোগে সামাজিক দুরত্ব বজায় রেখে ও স্বাস্থ্য বিধি মেনে খাদ্য সামগ্রীর প্যাকেট বিতরণ করা হয়েছে।
উপজেলা নির্বাহী অফিসার হাসান মারুফের সভাপতিত্বে এ উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বীর মুক্তিযোদ্ধা নাজিম উদ্দিন আহমেদ এমপি। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ মোফাজ্জল হোসেন খান।
এ সময় উপস্থিত ছিলেন ছিলেন উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি ডাঃ হেলাল উদ্দিন আহাম্মদ, সহ-সভাপতি গৌরীপুর মহিলা কলেজের অধ্যক্ষ রহুল আমিন, সাধারণ সম্পাদক বাবু বিধু ভূষণ দাস, যুগ্ম সাধারণ সম্পাদক ম. নুরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক আবুল কালাম আজাদ, আব্দুল মুন্নাফ, মহিলা বিষয়ক সম্পাদক রাবেয়া ইসলাম ডলি, গৌরীপুর প্রেসক্লাবের সদস্য-সচিব মশিউর রহমান কাউসার, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সোহেল রানা পাপ্পু, উপজেলা শ্রমিকলীগের যুগ্ম আহবায়ক আহসান উল্লাহ, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি শেখ মুকতাদির শাহিন, সাধারণ সম্পাদক ইমতিয়াজ সুলতান জনি, উপজেলা ছাত্রলীগের সভাপতি উত্তম সরকার, সাবেক ছাত্রলীগ নেতা জহিরুল ইসলাম ছোটন, পৌর স্বেচ্ছাসেবকলীগের আহবায়ক উমর ফারুক, যুগ্ম আহবায়ক মাহমুদুল হাসান মাসুদ, পৌর ছাত্রলীগের সভাপতি আল হোসাইন ও স্থানীয় সাংবাদিকবৃন্দ। 
বিতরণকৃত খাদ্য সামগ্রীর মধ্যে ছিল ১০ কেজি চাল, ১ কেজি ডাল, ১ কেজি চিনি, ১লিটার তেল, ২ প্যাকেট সেমাই, ৫শ গ্রাম লবন, ১শ গ্রাম গুড়া দুধ ও ১টিসাবান। 

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com