গাজী তাহের লিটন:
জলবায়ু অর্থায়ন ও বাস্তবায়নে স্বচ্ছতা অর্জন কৌশল প্রকল্পের আওতায় ভোলার বোরহানউদ্দিন উপজেলা জলবায়ু ফোরামের ত্রৈ-মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার সকাল ১১ টায় বোরহানউদ্দিন কোস্ট ফাউন্ডেশন কার্যালয়ে এ ত্রৈ-মাসিক সভা অনুষ্ঠিত হয়।
সভায় জলবায়ু সহায়ক প্রকল্পের কার্যক্রমের অগ্রগতি ও বাল্যবিবাহ প্রতিরোধ করণীয় বিষয়ে আলোচনা করা হয়।
সভায় প্রোগ্রাম অফিসার রাজিব ঘোষের সঞ্চালনায় বোরহানউদ্দিন শাখার সভাপতি ইশরাত জাহান বনি, সহসভাপতি গোলাম মোস্তফা, সাধারণ সম্পাদক হারুনুর রশিদ, সদস্য আফসারুন নেসা নাইটু, আরজু বেগম, এইচ. এম. এরশাদ, আবুল বাসার, বীর মুক্তিযোদ্ধা আচমত উল্যাহসহ স্থানীয় চেয়ারম্যান ও ইউপি সদস্যরা উপস্থিত ছিলেন।
Leave a Reply