শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৬:০২ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
সীতাকুণ্ডে অসচ্ছল ও কর্মহীন মানুষের পাশে বিএন্ডএফ কেয়ার

সীতাকুণ্ডে অসচ্ছল ও কর্মহীন মানুষের পাশে বিএন্ডএফ কেয়ার


মুসলেহ উদ্দীন,সীতাকুণ্ডঃ

চট্রগ্রাম সীতাকুণ্ডে গ্রামের কর্মহীন, অসহায় হতদরিদ্র মানুষের মাঝে আত্মকর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে অটোরিকশা, ঘরের  টিন ও নগদ অর্থ প্রদান করেছে বিএন্ডএফ কেয়ার টিম।  
গতকাল (১৭ জুলাই) শনিবার বেলা ১২ টার সময়  বিএন্ডএফ কেয়ারের অন্যতম সমন্বয়ক নুরুল আক্তার বাপ্পি ও মুহাম্মদ আশ্রাফুল আলম ভূইয়ার উপস্থিতিতে উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তার কার্যালয়ের সামনে নগদ অর্থ অনুদান ও আত্নকর্মসংস্থান উপকরণ বিতরন করা হয়েছে।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সীতাকুণ্ড উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ শাহ আলম।বিএন্ডএফ কেয়ার টিমের মধ্যে উপস্থিত ছিলেন কাইয়ূম চৌধুরী, নাজমুল তুহিন, রাফিসহ অন্যান্যরা। 
এসময় উপজেলার বিভিন্ন ইউনিয়নের করোনা পাদুর্ভাবের কারনে কর্মহীন, নিরীহ পঙ্গু , অসচ্ছল মানুষের মাঝে নতুন অটোরিকশা, গৃহনির্মাণের জন্য ঢেউটিন ও নগদ অর্থ সহায়তা প্রদান করা হয়।অনুষ্ঠানের প্রধান অতিথি উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা জনাব শাহ আলম বলেন, বিএন্ডএফ কেয়ারের এটি মহতী উদ্যোগ। নিজস্ব তত্তাবধানে যাকাত ফান্ডের টাকা মানবিক কাজে ব্যয় করছেন। কর্মসংস্থান সৃষ্টি ও গরীব অসচ্ছল মানুষেরা সচ্ছলতা ফিরিয়ে আসার পাশাপাশি তারা স্বাবলম্বী হবে বলে আশ্বা কারছি।
বিএন্ডএফ কেয়ারের সহায়তা প্রাপ্তদের মধ্যে রয়েছেন, সৈয়দপুর ইউনিয়নের বাসিন্দা শারীরিক প্রতিবন্ধী পঙ্গুত্বে চলাফেরায় অক্ষম হওয়া মোঃ ইলিয়াস (মঞ্জু)। জীবন জীবিকা পরিচালনা করতে কোন সম্বল না থাকায় তার পরিবারকে একটি অটোরিকশা প্রদান করা হয়েছে।মুরাদপুর ইউনিয়নের বাসিন্দা ভাটেরখীল গ্রামের আমেনা বেগম হস্তশিল্পের কাজ করেন, তার ব্যবসার উন্নতি করার জন্য তার হাতে নগদে বিশ হাজার টাকা প্রদান করা হয়।বাড়বকুণ্ড ইউনিয়নের বাসিন্দা নুর সোলেমান করোনা মহামারিতে কর্মহীন হওয়ায় তার আর্থিক কষ্টে রয়েছে। বর্ষায় একটু বৃষ্টিতে ঘর তছনছ হয়ে যায়। এটি বিএন্ডএফের সদস্যরা সরেজমিনে পরিদর্শনে যান। তার দূরাবস্থার কারণে ঘরের মেরামত করতে পারছেনা। সেটি বিবেচনা করে ঢেউটিন দিয়ে সহায়তা করে বিএন্ডএফ কেয়ার টিম। বিতরনকালে তারা আবেগফ্লুত হয়ে যান এবং কৃতজ্ঞতা স্বরুপ দোয়া করতে থাকেন।  বিএন্ডএফ কেয়ারের চেয়ারম্যান মহিউদ্দিন বহদ্দা চৌধুরী’র মুখপাত্র মোঃ আশ্রাফুল আলম ভূঁইয়া বলেন , বিএন্ডএফ কেয়ারের প্রতিষ্ঠাতা লন্ডন প্রবাসী বিশিষ্ট ব্যবসায়ী মহিউদ্দিন বহদ্দা চৌধুরী। উনার নির্দেশনায় প্রতিষ্ঠালগ্ন থেকেই বিএন্ডএফ কেয়ার সীতাকুণ্ডের বিভিন্ন ইউনিয়নের দুস্ত অভাবী মানুষদের মাঝে আত্মকর্মসংস্থান মূলক উপকরণ, শিক্ষা ও গৃহনির্মাণ সামগ্রী বিতরণ করছে। সীতাকুণ্ডের হতদরিদ্রদের সাহায্য করার পাশাপাশি তিনি উদ্যোক্তা ও স্বাবলম্বী করে গড়ে তুলতে চান। এছাড়া আর্থ সামাজিক উন্নয়নে ভুমিকা রাখতে যুব উন্নয়ন কর্মকর্তা কাছে পরামর্শ চাওয়া হয়। ধীরে ধীরে সীতাকুণ্ডের বেকার যুবকদের উন্নয়নেও আমরা কাজ করবো।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com