শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৬:০৩ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
চুক্তির বাকি টিকা দ্রুত কিভাবে বাংলাদেশে সরবরাহ করা যায় সে আলোচনার জন‍্য ভারত গমন- বিক্রম দোরাইস্বামী

চুক্তির বাকি টিকা দ্রুত কিভাবে বাংলাদেশে সরবরাহ করা যায় সে আলোচনার জন‍্য ভারত গমন- বিক্রম দোরাইস্বামী


মোঃ শাহাব উদ্দিন রিফাত,আখাউড়া উপজেলা ,ব্রাক্ষণ বাড়িয়া:

বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার বিক্রম দোরাইস্বামী বলেছেন, খুব দ্রুত সময়ের মধ্যে চুক্তি অনুযায়ী ভারতে উৎপাদিত সেরাম ইনস্টিটিউটের টিকা বাংলাদেশকে যেন সরবরাহ করা হয় এ বিষয়ে আলোচনা করতেই নিজ দেশে যাচ্ছি।

আজ মঙ্গলবার সকাল ৮ টায় আখাউড়া স্থলবন্দর ইমিগ্রেশন চেকপোস্ট সীমান্তে ভারতীয় হাইকমিশনার বিক্রম দুরাই স্বামী এ কথা বলেন।এসময় তিনি বলেন, বাংলাদেশের চুক্তি অনুযায়ী বাকি টিকা খুব শিগগিরই কিভাবে দেয়া যায় সেই চেষ্টাই চলছে।

বিক্রম দোরাইস্বামী বলেন, আখাউড়া-আগরতলা রেলপথ প্রকল্পের কাজ কিছুটা বিলম্বিত হচ্ছে। তবে প্রকল্পের কাজ দ্রুততার সাথে শেষ করে চলতি বছরের ডিসেম্বরে এ রেলপথে ট্রেন চলাচল শুরু হবে বলে তিনি আশা প্রকাশ করছেন।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন,বাংলাদেশের সঙ্গে ভারতের ব্যবসা-বাণিজ্য বাড়ছে।এ ক্ষেত্রে যোগাযোগ ব্যবস্থা উন্নত করা জরুরি।এ জন্য সড়ক সংযোগ বৃদ্ধির লক্ষে দুদেশ যৌথভাবে কাজ করছে।এ কাজ গুলো শেষ হলে দুদেশের অর্থ বাণিজ্যে ব্যাপক পরিবর্তন আসবে।
স্বস্ত্রীক হাইকমিশনার বিক্রম দোরাইস্বামীকে ইমিগ্রেশন চেকপোস্টে স্বাগত জানান আখাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা রোমানা আক্তার ও ওসি মিজানুর রহমান, ইমিগ্রেশন ইনচার্জ আব্দুল হামিদ প্রমুখ।আগামী ২৩ জুলাই শুক্রবার সকালে তিনি একই পথে ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com