মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৩:৪৯ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
মোংলায় গাজাসহ স্বামী- স্ত্রী আটক।

মোংলায় গাজাসহ স্বামী- স্ত্রী আটক।

আমির হামজা আবিদ,মোংলা।


মোংলায় দুই কেজি গাজাসহ মাদককারবারী আরিফুল ইসলাম(২৪) ও তার স্ত্রী ফারজানা আক্তার(১৯) কে আটক করেছে পুলিশ। গোপন সংবাদের ভিত্তিত্বে শনিবার রাত সাড়ে নয়টার সময় মোংলা বাসষ্টান থেকে তাদের আটক করে পুলিশ। মোংলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইকবাল বাহার চৌধুরী জানান, একটি চক্র দেশের বিভিন্ন অঞ্চল থেকে মাদক এনে মোংলায় মাদক সেবনকারীদের কাছে বিক্রি করছেন। এমন সংবাদের ভিত্তিত্বে মাদক আসার সম্ভাভ্য স্পট গুলো পুলিশি তল্লাশি বৃদ্ধি করা হয়। শনিবার রাতে বাসষ্টান্ডপ সন্দেহভাজন একনারী ও পুরুষকে তল্লাশি করে তাদের কাছে থাকা ব্যাগ থেকে প্রায় দুই কেজি গাজা জব্দ করা হয়। এসময় পুলিশের টহলদলটি তাদের মাদকের চালানসহ মোংলা থানায় নিয়ে আসে। পুলিশের দাবী আটক দুই মাদককারবারী দীর্ঘ দিন এই পেশায় জড়িত রয়েছেন। নাম প্রকাশে অনিচ্ছুক এক পুলিশ কর্মকর্তা জানান, মোংলার বিখ্যাত মাদক ব্যবসায়ী বিউটির হতে তারা মাদক বহন করে আসছেন দীর্ঘ দিন যাবৎ। আটক আরিফুল ইসলাম মোংলার সিগনাল টাওয়ার এলাকার মৃত ছিদ্দিকুর রহমানের সন্তান। আর ফারজানা আক্তার আরিফুল ইসলামের স্ত্রী। থানার অফিসার ইনচার্জ আরো জানান,আটক আসামীদ্বয়ের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা রজু করা হয়েছে। রবিবার তাদের বাগেরহাট আদালতে পাঠানো হবে। ইতিপূর্বে আসামী আরিফুল ইসলাম এর বিরুদ্ধে মোংলা থানায় একাধিক মাদক মামলা রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com