সোহেল রানা-তানোর(রাজশাহী)প্রতিনিধিঃ
এক হাজার অসহায় ও দুস্থ পরিবারে ঈদ সামগ্রী প্রদান করেছে রাজশাহী জেলা পুলিশ। শনিবার (১৭ জুলাই) দিনব্যাপী জেলার ৮ থানার বিভিন্ন এলাকার মানুষের মাঝে এ ঈদ সামগ্রী প্রদান করা হয়। জেলা পুলিশ সুপার (এসপি) এবিএম মাসুদ হোসেনের বিশেষ উদ্যোগে এ ঈদ সামগ্রী প্রদান কর্মসূচিতে প্রত্যন্ত এলাকায় গিয়ে পুলিশ সদস্যরা অসহায়দের হাতে এসব খাদ্য সামগ্রী তুলে দেন।পুলিশ জানায়, এদিন ঈদ উপহারের মধ্যে প্রতিটি ব্যাগে ছিল পোলাও চাল, সেমাই, চিনি, প্যাকেটজাত গুড়া দুধ ও ভোজ্য সয়াবিন তেল। ঈদুল আজহায় অসহায় মানুষেরাও যাতে আনন্দ উপভোগ করতে পারেন, সেজন্যই এমন কার্যক্রম। আইনশৃঙ্খলা রক্ষার পাশাপাশি মানবিক কার্যক্রমে সর্বদা সাধারণ জনগনের পাশে রয়েছে রাজশাহী জেলা পুলিশ।এরই ধারাবাহিকতায় অফিসার ইনচার্জ তানোর থানা, ইন্সঃ তদন্ত আঃ বারী ও ইনচার্জ মুন্ডুমালা পুলিশ তদন্তকেন্দ্র জনাব মোঃ মাসুদ রানা সহ থানার সকল বিট অফিসার ও সহকারী বিট অফিসার গন মাননীয় পুলিশ সুপার রাজশাহী মহোদয়ের প্রদত্ত ১৫০ টি উপহার সমগ্রীর ব্যাগ তানোর থানার সকল ইউনিয়ন ও পৌরসভা এলাকায় ১৫০ জন অসহায়, বৃদ্ধ ও প্রতিবন্ধীদের নিকট পৌছে দেওয়া হয়।
Leave a Reply