শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৬:৩৬ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
মাননীয় প্রধানমন্ত্রী’র ঈদ উপহার নিয়ে বৃদ্ধাশ্রমে সাউথইস্ট বিশ্বঃ ছাত্রলীগ

মাননীয় প্রধানমন্ত্রী’র ঈদ উপহার নিয়ে বৃদ্ধাশ্রমে সাউথইস্ট বিশ্বঃ ছাত্রলীগ

আসন্ন ঈদকে সামনে রেখে সাউথইস্ট বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ,সম্মিলিত বেসরকারি বিশ্ববিদ্যালয়ের সংগ্রামী সভাপতি রবিউল ইসলাম সজীব এর উদ্যোগে উত্তরখান আপন নিবাস বৃদ্ধাশ্রমে মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা’র পক্ষ থেকে বয়োজ্যেষ্ঠদের মাঝে ঈদ উপহার প্রদান করা হয়।
এসময় উপস্থিত ছিলেন সাউথইস্ট বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি রবিউল ইসলাম সজীব, সহ-সভাপতি কাওসার, সহ-সভাপতি রাসেল, ছাত্রনেতা রনি, রাকিব, আলভি সহ বেশ কিছু নেতাকর্মী।
ঈদ উপহার বিতরণকালে সাউথইস্ট বিশ্বঃ ছাত্রলীগ সভাপতি রবিউল ইসলাম সজীব বলেন, “দেশের ক্রান্তিলগ্নে গণমানুষের পাশে সর্বদা সবার আগে বাংলাদেশ ছাত্রলীগ। কেন্দ্রীয় ছাত্রলীগের নির্দেশে করোনা কালীন সময়ে সাউথইস্ট বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ,সম্মিলিত বেসরকারি বিশ্ববিদ্যালয় অসহায় মানুষের পাশে থেকে বিভিন্ন কর্মসূচি পালন করেছে। আজকে আমরা বৃদ্ধাশ্রমে আসছি দেশরত্ন শেখ হাসিনা আপার পক্ষ থেকে ঈদ উপহার নিয়ে, বৃদ্ধাশ্রমে মূলত স্বামী সন্তানহীন নিঃস কিংবা পরিবারে বৃদ্ধ হওয়ায় সন্তান ও পরিবারের অন্য সদস্যদের ভালবাসা বা সেবা বঞ্চিত মানুষগুলোই রয়েছে। জীবনের শেষ বয়সে হয়তো তাদের স্থানটি থাকার কথা ছিল সন্তান নাতী-নতনী ও পরিবারের অন্য সদস্যদের সেবা ও ভালবাসায়। এই মানুষগুলোর মুখে একটু হাসি ফোটাতেই আপন নিবাসে ঈদ উপহার বিতরণ করা হয়েছে।”
ভবিষ্যতেও এই কার্যক্রম অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন সাউথইস্ট বিশ্বঃ ছাত্রলীগ নেতৃবৃন্দ।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com