মামুন শিকদার মাহিন, সখিপুর(টাঙ্গাইল):
টাঙ্গাইলের সখীপুর থেকে ডাকাতি হওয়া ৫১টি শূকরের মধ্যে ৪০টি শূকর আজ উদ্ধার হয়েছে।তথ্য প্রযুক্তি ব্যবহার করে প্রথমে একজন আসামি গ্রেপ্তার করে ও তার দেওয়া তথ্য মোতাবেক শূকরগুলো কুলাউড়ার পৌরসভার ডাস্টবিন থেকে উদ্ধার করা হয়েছে।
(১৭ জুলাই) শনিবার ভোররাতে মৌলভীবাজার জেলার কুলাউড়া পৌরসভার ডাস্টবিন থেকে সখীপুর থানা-পুলিশ এসব শূকর উদ্ধার করা হয়। গত শনিবার (১০ জুলাই) রাতে উপজেলার আন্ধি গ্রাম থেকে চারজন শূকর পালককে গাছের সঙ্গে বেধে ৫১টি শূকর ডাকাতি করে ট্রাকযোগে নিয়ে যায় দুর্বৃত্তরা। এ ঘটনায় শূকরের মালিক পরেশ চন্দ্র দাস বাদী হয়ে গত বৃহস্পতিবার রাতে সখিপুর থানায় অজ্ঞাতদের নামে আসামি করে ডাকাতি মামলা কর হয়।
পুলিশ ওই রাতেই নেত্রকোণা জেলার কমলাকান্দা উপজেলার কোয়ারপুর গ্রামের আলী আজগরের ছেলে আকবর হোসেন রাসেল নামে এক দস্যুকে গ্রেপ্তার করেন। গতকাল শুক্রবার ওই আসামিকে পাঁচদিনের রিমান্ড চেয়ে টাঙ্গাইল আদালতে আবেদন করলে দুইদিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। আসামির দেওয়া তথ্য মোতাবেক পুলিশ ৪০টি শূকর উদ্ধার করে।
সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একে সাইদুল হক ভুইঁয়া বলেন, বাকি শূকর উদ্ধার ও আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত থাকবে।
Leave a Reply