শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৮:১৮ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
ব‌রিশা‌লে ক‌রোনা রোগীর মৃত‌্যু হওয়ায় আ‌ইসিইউ ভাংচুর

ব‌রিশা‌লে ক‌রোনা রোগীর মৃত‌্যু হওয়ায় আ‌ইসিইউ ভাংচুর

এম ব‌শির, ব‌্যু‌রো প্রধান, ব‌রিশালঃ

করোনা রোগীর মৃত্যুকে কেন্দ্র করে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা আইসিইউ ওয়ার্ডে হামলা-ভাঙচুর চালিয়েছে রোগীর স্বজনরা। এ ঘটনায় রোগীর তিন স্বজনকে আটক করা হলেও পরবর্তীতে দোষ স্বীকার করে ক্ষমা চাওয়ায় বিষয়টি মীমাংসা করা হয়।
শনিবার বিকেল সাড়ে ৪টায় করোনা রোগী মো. কামরুজ্জামান (৪০) মারা যান। তিনি পটুয়াখালীর বাউফল উপজেলার বাসিন্দা। গত ১৩ জুলাই করোনা ওয়ার্ডে ভর্তি করা হয়। অবস্থা খারাপ হলে তাকে আইসিইউতে শিফট করা হয়।
প্রত্যক্ষদর্শী আইসিইউ ওয়ার্ডের সিনিয়র নার্স নয়ন জানান, রোগীকে মৃত ঘোষণা করার সাথে সাথে তাদের স্বজনরা রোগী বেডের মনিটর ভাঙচুর এবং তার ছিঁড়ে ফেলেন। এমনকি তারা ইন্টার্ন চিকিৎসক ও দায়িত্বরত নার্সদের উপর হামলা চালানোর চেষ্টা চালায়। এ সময় ৩ জনকে আটক করে কোতোয়ালী থানায় খবর দেয়া হয়।
রোগীর স্বজনদের অভিযোগ ছিল, চিকিৎসা অবহেলায় তাদের রোগী মারা গেছে।
তিনি আরো জানান, কোতোয়ালী থানার ওসি নুরুল ইসলাম আসার পর পরিচালকের কক্ষে বসে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়ার প্রক্রিয়া শুরু হয়। এ সময় মৃত রোগীর স্বজনরা তাদের দোষ স্বীকার করে ক্ষমা চাওয়ায় হাসপাতালের পরিচালক তাদের ক্ষমা করে দিয়ে বিষয়টি মীমাংসা করে দেন।
হাসপাতালের পরিচালক ডা. সাইফুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, রোগীর স্বজনরা তাদের ভুল স্বীকার করে ক্ষমা চেয়েছেন। তাছাড়া তারাওতো তাদের স্বজন হারিয়েছেন। মানবিক দিক বিবেচনা করে কোতোয়ালী থানার ওসি’র উপস্থিতিতে বিষয়টি মীমাংসা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com