শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৭:২৫ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
বড়াইগ্রামের ৩৫ মণের -বাহাদুর- সবার নজর কাড়ছে

বড়াইগ্রামের ৩৫ মণের -বাহাদুর- সবার নজর কাড়ছে

আসাদুল ইসলাম আসমত, বড়াইগ্রাম (নাটোর) সংবাদদাতা:

পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে কোরবানীর জন্য প্রস্তুত বাহাদুর নামের একটি ষাঁড় সবার নজর কেড়েছে। প্রতিদিন বিভিন্ন এলাকা থেকে লোকজন ষাঁড়টি দেখতে আসছেন। আসন্ন কোরবানির ঈদ উপলক্ষ্যে বাহাদুরের দাম চাওয়া হয়েছে ১০ লাখ টাকা।অষ্ট্রেলিয়ান ফ্রিজিয়ান জাতের এ ষাঁড়টি পালন করছেন নাটোরের বড়াইগ্রামের জোনাইল গ্রামের কলেজ শিক্ষক মাহমুদ হাসান মুক্তা। তিনি ২০১০ সালে শখের বশে ৪টি গরু নিয়ে খামার শুরু করেন। বর্তমানে তার খামারে ১০টি গাভী, ৯টি বাছুর আর একটি ষাঁড় রয়েছে। মুলত গাভী পালন করলেও তিনি কোরবানী ঈদকে সামনে রেখে প্রতি বছর তার খামারে ২-১টি বড় আকারের ষাঁড় পালন করেন । মাহমুদ হাসান মুক্তা জানান, এ বছর কোরবানি ঈদ উপলক্ষ্য করে শুধু বাহাদুর নামের গরুটিই পালন করেছেন। দুই বছর আট মাস ধরে পরম যত্নে বাহাদুরকে তৈরি করেছেন তিনি। ভূট্টা, জব, খেসারী ও গমের ভুসি সহযোগে তৈরি করা বিশেষ খাবার বাহাদুরের প্রিয় খাবার। প্রতিদিন সকাল আর বিকালে প্রয়োজন হয় ৭-৮ কেজি করে। এর সঙ্গে নিয়মিত নিজের জমিতে উৎপাদিত নেপিয়ার ঘাসও খেতে দেয়া হয় তাকে। নিয়ম করে খাবার খাওয়ানো, পরিচর্যা করার পাশাপাশি একজন পশু চিকিৎসকের পরামর্শে রেখে বাহাদুরকে তৈরি করেছেন তিনি। বাহাদুর এখন উচ্চতায় পাঁচ ফুট ছয় ইঞ্চি আর দৈঘের্য ৯ ফুট ৪ ইঞ্চি আর। গরুটি জবাই করলে ৩৫ মণ ১০ কেজি মাংস পাওয়া যাবে বলে তিনি জানান। ক্ষতিকর স্টেরয়েড ব্যবহার প্রসঙ্গে মুক্তা বলেন, কোনো স্টেরয়েড কখনই ব্যবহার করিনি। প্রাকৃতিক খাবার খাইয়েই গরুটিকে এতো বড় করেছি। তিনি আরও বলেন, অনেক যত্নে বাহাদুরকে লালন করেছি। সৌখিন লোকেরাই বাহাদুরের কদর বুঝবে। তাদের দৃষ্টিতে আনতে পারলে এর দাম কমপক্ষে ১০ লাখ টাকা পাওয়া যাবে। ইতিমধ্যেই তিনি অনলাইন প্লাটফর্ম বিক্রয় ডট কমে গরুটির বিক্রির বিজ্ঞপ্তি দিয়েছেন। এছাড়া ই হাট বড়াইগ্রামেও এটির প্রচারণার ব্যবস্থা করার জন্য প্রাণিসম্পদ বিভাগের প্রতি দাবি জানান তিনি। বিক্রয় ডট কমে দেখে ইতোঃমধ্যে অনেকেই দরদাম করছেন বলে তিনি জানান। উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. উজ্জল কুমার কুন্ডু বলেন, প্রাণিসম্পদ বিভাগ খামারিদের নতুন নতুন প্রযুক্তি ও প্রয়োজনীয় চিকিৎসাসেবা দেয়ার পাশাপাশি প্রণোদনা দিচ্ছে। এতে উপজেলা জুড়ে প্রাণীসম্পদের যথেষ্ঠ সমৃদ্ধি ঘটেছে। বাহাদুরের মত এতো বড় গরু এ উপজেলায় আর নাই। ক্ষতিকর উপাদান ছাড়া প্রাকৃতিকভাবেই লালন করা বাহাদুরের মালিক তার ন্যায্য দাম পাবেন বলে আশা প্রকাশ করেন তিনি।  

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com