শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৭:২৬ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
মৌলভীবাজার জেলায় ২১ জন রোহিঙ্গা আটক!!!

মৌলভীবাজার জেলায় ২১ জন রোহিঙ্গা আটক!!!

জাহিদুল ইসলাম ফেরদাউস, কুলাউড়া প্রতিনিধি।

মৌলভীবাজার শহরের শ্রীমঙ্গল সড়কের বাসস্ট্যান্ড এলাকা থেকে শিশু ও নারী সহ ২১ জন রোহিঙ্গাকে আটক করেছে মৌলভীবাজার মডেল থানা পুলিশ। 

তারা কুলাউড়া সীমান্ত দিয়ে ভারত থেকে বাংলাদেশে প্রবেশ করে বলে পুলিশকে জানায়।

শনিবার (১৭ জুলাই) সকাল ১০ টার দিকে শহরের শ্রীমঙ্গল সড়কের বাসস্ট্যান্ড এলাকায় ২১ জন রোহিঙ্গার ঘুরাফেরা ও কথাবার্তায় সন্দেহ হলে স্থানীয়রা পুলিশকে খবর দিলে তাদের আটক করা হয়।

মৌলভীবাজার মডেল থানার ওসি মোঃ ইয়াছিনুল হক জানান, আটক রোহিঙ্গাদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানায় তারা ২০১৮ সালে ভারতে প্রবেশ করে। ভারত থেকে কুলাউড়া সীমান্ত দিয়ে বাংলাদেশে প্রবেশ করে। তারা কক্সবাজার যাওয়ার জন্য বাসস্ট্যান্ড আসে।

মৌলভীবাজার জেলার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. জিয়াউর রহমান বলেন, ‘ভারতের ত্রিপুরা ও মিজোরাম রাজ্য থেকে এ দলটি সীমান্ত অতিক্রম করে কুলাউড়া উপজেলা শহরে রাতের দিকে এসে অবস্থান নেয়। পরে, গাড়িতে করে তারা মৌলভীবাজার বাস স্ট্যান্ড এলাকায় আসে। তাদের উদ্দেশ্য ছিল মৌলভীবাজার থেকে কক্সবাজার রোহিঙ্গা ক্যাম্পে যাওয়া।’

রোহিঙ্গাদের মধ্যে ৭ শিশু, ৮ নারী ও ৬ জন পুরুষ রয়েছেন। তাদেরকে আরও জিজ্ঞাসাবাদ শেষে সংশ্লিষ্ট রোহিঙ্গা ক্যাম্পে পাঠানোর ব্যবস্থা করা হবে বলে জানান।

উল্লেখ্য, এর আাগে ২৮ জুন মৌলভীবাজার শহরের চুবরা এলাকা থেকে ১৪ জন রোহিঙ্গাকে আটক করা হয়।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com