শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৭:২৭ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
ভোলা থেকে সহকারি পুলিশ সুপার বদলী জনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত!!

ভোলা থেকে সহকারি পুলিশ সুপার বদলী জনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত!!

মহিউদ্দিন, ভোলা :


আজ শনিবার (১৭ জুলাই) ৪.৩০ ঘটিকায় ভোলায় পুলিশ অফিস সম্মেলন কক্ষে সরকার মোহাম্মদ কায়সার, পুলিশ সুপার ভোলার সভাপতিত্বে দেবজিত পাল, সহকারি পুলিশ সুপার (শিক্ষানবিশ),এর শিক্ষানবিশকাল সমাপনান্তে বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠানের সঞ্চালনায় ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ) মোহাম্মদ আবুল কালাম আজাদ।
বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠানে সহকর্মীদের ভালোবাসায় সিক্ত হন বিদায়ী অতিথি। সকল ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ ও সহকর্মীদের বক্তব্যে শিক্ষানবিশকালে বিদায়ী অতিথি একজন বিনয়ী,  শিক্ষাগ্রহণে অগ্রহী ও মানবিক গুণাবলী সম্পন্ন  কর্মকর্তা হিসেবে আলোচিত হন। সহকর্মীরা বিদায়ী অতিথির উত্তরোত্তর সাফল্য কামনা করেন। 
এসময় পুলিশ সুপার বলেন, বিদায়ী অতিথি  দেবজিত পাল তার শিক্ষানবিশকালে  একজন সৎ, মেধাবী, প্রতিশ্রুতিশীল আগুয়ান, শিক্ষানুরাগী, চৌকস ও পরিশ্রমী কর্মকর্তারর পরিচয় দিয়েছেন। পুলিশ সুপার তার পেশাগত ও ব্যক্তিগত জীবনের উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করেন এবং ভোলা জেলা পুলিশের পক্ষ থেকে শুভেচ্ছা স্মারক ও উপহার সামগ্রী প্রদান করেন। 
এ সময় মোঃ মহসিন আল ফারুক, অতিরিক্ত পুলিশ সুপার (সদর  সার্কেল),মোঃ আব্বাস উদ্দিন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর), কপিল গাইন, সহকারি পুলিশ সুপার (শিক্ষানবিশ) সহ জেলা পুলিশের উর্দ্ধতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com