নারায়ণগঞ্জ প্রতিনিধি:
নাগরিক তদন্ত কমিটির প্রতিনিধি দলে পরিদর্শন শেষে জাহাঙ্গীর নগর বিশ^বিদ্যালয়ের (জাবি) অধ্যাপক আনু মাহমুদ বলেন, দেশে কারখানায়, রাসায়নিক গুদামে ও গ্যাস লিকেজে আগুন লাগাসহ দেশে বিভিন্ন দুর্ঘটনায় প্রাণহানির ঘটনা ঘটছে। এসব ঘটনায় তদন্ত কমটি গঠন করা হলেও প্রতিবেদন না দেয়া ও দোষী ব্যাক্তিদের চিহ্নিত করে বিচারের আওতায় না আনায় এরকম দুর্ঘটনা ঘটছে। শনিবার দুপুরে হাসেম ফুড কারখানায় অগ্নিকাণ্ডে ৫২ জনের প্রাণহানির ঘটনায় ঘটনাস্থল পরিদর্শন শেষে আনু মাহমুদ এ কথা বলেন।
এসময় উপস্থিত ছিলেন, নাগরিক তদন্ত কমিটির আহ্বায়ক অ্যাডভোকেট জ্যোতির্ময় বড়ুয়া, সদস্য সচিব অ্যাডভেকেট মাহাবুবুর রহমান ইসমাইলসহ কমিটির অন্যান্য সদস্যরা। গত ৮ জুলাই সেজান জুস কারখানায় অগ্নিকাণ্ডে ৫২ জন নিহত হয়।
এ ঘটনায় পুলিশ বাদী হয়ে হত্যা মামলা দায়ের করে প্রতিষ্ঠানের চেয়ারম্যান এম এ হাসেমসহ ৮ আট আসামিকে গ্রেফতার করে চারদিনের রিমান্ডে নেয় পুলিশ। রিমান্ড শেষে আাদালতে হজির করলে ২ জনকে জামিন ও ৬ আসামিকে কারাগারে পাঠানোর আদেশ দেয় আদালত।
Leave a Reply