নারায়ণগঞ্জ প্রতিনিধি :
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে করোনাভাইরাসের কারণে মানুষ কর্মহীন হয়ে পরায় দরিদ্রদের মধ্যে খাদ্য সহায়তা বিতরণ করে। গতকাল শনিবার উপজেলার বৈদ্যেরবাজার এন এ এম পাইলট উচ্চ বিদ্যালয়ের ৯৮ ব্যাচের শিক্ষার্থীর উদ্যোগে খাদ্য সহায়তা বিতরণের আয়োজন করে।
আয়োজকরা জানান, প্রায় দেড়শতাধিক গরীব, অসহায় ও দুস্থ পরিবারের মাঝে ত্রাণসামগ্রী ও মাস্ক বিতরণ করা হয়। এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বৈদ্যেরবাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ডা. আব্দুর রউফ। বিশেষ অতিথি ছিলেন স্কুল ম্যানেজিং কমিটির সভাপতি গাজী মো. হারুন-অর-রশিদ, বৈদ্যেরবাজার এন এ এম পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. কামাল হোসেন, ফ্রান্স প্রবাসী মো. শরিফুল ইসলাম।
এসময় ব্যাচ-৯৮ এর শিক্ষার্থীদের মধ্যে মো. তানভীর আহমদ রাজিব, তানজীর রহমান শ্যামল, মো. মশিউর রহমান, মেহেদী হাসান ইতু, আব্দুস সালাম সুজন, মো. শহিদুল ইসলাম শহিদ, রেজয়ানুল হক টিটু, মো. রনি মোল্লা, দেলোয়ার হোসেন বাবু, আনিসুল ইসলাম স্বপন, হাতেম আলী, শাহিদুল ইসলাম, অ্যাড. মো. শাহ আলী ভূঁইয়া প্রমুখ উপস্থিত ছিলেন।
Leave a Reply