শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৮:৫৬ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
লালমনিরহাটের দুই উপজেলায় বজ্রপাতে মৃত্যু- ২, আহত- ৫

লালমনিরহাটের দুই উপজেলায় বজ্রপাতে মৃত্যু- ২, আহত- ৫

ফরিদুল ইসলাম রানা ,লালমনিরহাট  প্রতিনিধিঃ 

আজ শনিবার (১৭ জুলাই) সকালে লালমনিরহায়ের হাতীবান্ধা উপজেলার সানিয়াজান ইউনিয়নের নিজ সেখসুন্দর এলাকায় আবু হানিফ (৩৮) নামে এক ব্যক্তির বজ্রপাতে মৃত্যু হয়।

এর আগে কালীগঞ্জ উপজেলার দক্ষিণ দলগ্রাম এলাকায় বজ্রপাতে আমিনুর ইসলাম (১৮) নামে এক যুবকের মৃত্যু হয়।

স্থানীয়রা জানান, হাতীবান্ধা উপজেলার নিজ সেখসুন্দর এলাকার জমসের আলীর ছেলে আবু হানিফসহ ৪ জন বাড়ির পাশে আজ সকালে বৃষ্টির পানিতে ভিজে জমিতে আমন ধানের চারা রোপন করছিলো। এ সময় বজ্রপাতে ঘটনাস্থলেই আবু হানিফের মৃত্যু ঘটে। এতে বজ্রপাতে রমজান আলী ও সুরমানসহ ৩ জন আহত হয়েছে।

এর আগে কালীগঞ্জ উপজেলার দক্ষিণ দলগ্রাম এলাকার হানিফ মিয়ার ছেলে আমিনুর ইসলাম বাড়ি থেকে বাজার আসার সময় বজ্রপাতের শিকার হয়। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়ার পথে তার মৃত্যু হয়। এ ছাড়া জেলায় বজ্রপাতে আরও ২ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে।

হাতীবান্ধা থানার অফিসার্স ইনচার্জ ওসি (তদন্ত) রফিকুল ইসলাম ও কালীগঞ্জ থানার অফিসার্স ইনচার্জ (ওসি) আরজু সাজ্জাদ হোসেন পৃথক দুটি ঘটনায় মৃত্যুর সত্যতা নিশ্চিত করেছেন। 

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com