শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৮:৫৮ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
বগুড়া শেরপুরে আশ্রয়ণ প্রকল্পের ভেঙে পড়া বাড়ীগুলো সংস্কার হচ্ছে

বগুড়া শেরপুরে আশ্রয়ণ প্রকল্পের ভেঙে পড়া বাড়ীগুলো সংস্কার হচ্ছে

রোকোনুজ জামান (রকি);বগুড়া জেলা প্রতিনিধিঃ

বগুড়ার শেরপুর উপজেলায় সম্প্রতি আশ্রয়ণ প্রকল্পের সাতটি বাড়ির আংশিক ভেঙে পড়ার ঘটনা ঘটে। তবে উপজেলা প্রশাসন দ্রুত কার্যকর পদক্ষেপ নেয়ায় বাড়িগুলো সংস্কার করা হচ্ছে। ধীরে ধীরে উপকারভোগীদের আশঙ্কা কেটে যাচ্ছে, হাসি ফুটেছে তাদের মুখে।উপজেলার খানপুর ইউনিয়নে ভূমিহীনদের জন্য ২২টি বাড়ি নির্মাণ করে দেয়া হয়। মুজিববর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রীর অগ্রাধিকার প্রকল্পের (আশ্রয়ণ প্রকল্প-২) আওতায় এসব বাড়ি নির্মাণ করা হয়। সম্প্রতি সাতটি বাড়ি বিভিন্ন প্রাকৃতিক কারণে ক্ষতিগ্রস্থ হয়ে পড়ে। গত ১০ জুলাই (শনিবার) বাড়িগুলো পরিদর্শন করেন এই প্রকল্পের পরিচালক ও অতিরিক্ত সচিব মাহবুব হোসেনসহ অন্যারা।ক্ষতিগ্রস্থ বাড়ির বাসিন্দা (উপকারভোগী) মমতা বেগম। তিনি আগে অন্যের বাড়ির বারান্দায় রাত কাটাতেন। বাড়ি পেয়ে অনেক খুশি তিনি। কথা হয় তার সঙ্গে। তিনি বলেন, ‘ আমার বাড়ির কিছু অংশের ক্ষতি হয়েছে। তা ঠিক করে দেয়া হচ্ছে, কাজ চলছে। বাড়ি পেয়ে আমি অনেক খুশি। আগে নিজের কোনো ঠিকানা ছিল না। এখন বলতে পারি আমারও বাড়ি আছে।’আরেক উপকারভোগী ছাবেদ আলী। তিনি অন্যের জমিতে কৃষিশ্রমিকের কাজ করেন। তিনি বলেন, আমার বাড়ি ক্ষতিগ্রস্থ হয়েছিল। তবে এখন ঠিক করে দেয়া হচ্ছে। যখন আমার বাড়ির ক্ষতি হয়, তখন আমি খুব কষ্ট পেয়েছিলাম। তবে সংস্কার কাজ চলছে, এখন আমি অনেক খুশি।’শেরপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাবরিনা শারমিন বলেন, ‘জেলা প্রশাসক স্যারের নির্দেশনা মোতাবেক মেরামত কাজ নিয়মিত তদারকি করছি। প্রকল্প সংশ্লিষ্ট সকলেই আন্তরিকভাবে কাজ করে যাচ্ছেন। এ মুহূর্তে সকলের সহযোগিতাই কাম্য।’উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ময়নুল ইসলাম বলেন, ‘বাড়িগুলোর নিচ থেকে মাটি সরে গিয়েছিল। আমরা মাটি পূরণ করছি, এটা শেষ হতে আর দুই-একদিন সময় লাগবে। এরপরই ধসে পড়া রান্না ঘর ও টয়লেট সংস্কারের কাজ শুরু করা হবে।’

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com